ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২০-১২-১৮
  • ৯৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া মুক্ত দিবস আগামিকাল শনিবার ১৯শে ডিসেম্বর।১৯৭১ সালের ১৯শে ডিসেম্বর কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া শত্রুমুক্ত দিবস।এ দিন পাকিস্তানী বাহিনীর দখলে থাকা কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া ওয়্যারলেস স্টেশনকে কেন্দ্র করে গড়ে ওঠা মিনি ক্যান্টনমেন্টের পতন ঘটে। এরই মাধ্যমে হানাদার পাক বাহিনীর দখল মুক্ত হয় পুরো গোপালগঞ্জ অঞ্চল।
স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা জানান, ১৯৭১ সালের ১৯শ ডিসেম্বর খুব ভোরে নড়াইল জেলার দিক থেকে ৮নং সেক্টর কমান্ডার মেজর মঞ্জুর, নড়াইল জোনের মুক্তিবাহিনীর কমান্ডার ক্যাপ্টেন হুদা, লে. কর্ণেল জোয়ান, কামাল সিদ্দিকী, গোপালগঞ্জ ও ফরিদপুরের দিক থেকে ক্যাপ্টেন ইসমত কাদির গামা ও ক্যাপ্টেন বাবুলের নেতৃত্বে মুক্তিবাহিনী সদস্যরা সম্মিলিতভাবে ভাটিয়াপাড়ার মিনি ক্যান্টনমেন্টে আক্রমন চালিয়ে দখলমুক্ত করেন।
কাশিয়ানী উপজেলা ইউনিট মুক্তিযোদ্ধা কমান্ড-এর কমান্ডার এনায়েত হোসেন জানান, মুক্তিযোদ্ধাদের বীরোচিত হামলা ও সাহসী যুদ্ধে অবশেষে ১৯ ডিসেম্বর দুপুরের দিকে মুক্তিবাহিনী ও মিত্র বাহিনীর যৌথ কমান্ডারের কাছে ৬৫ জন পাকিস্তানী সেনা ও শতাধিক রাজাকার আত্মসর্মপন করে। দেশ স্বাধীনের তিনদিন পর হানাদার মুক্ত হয় কাশিয়ানীর ভাটিয়াপাড়াসহ সমগ্র গোপালগঞ্জ অঞ্চল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat