ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২০-১২-২৪
  • ৮২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় নামে অস্তিত্বহীন বিশ্ববিদ্যালয়ের অবৈধ কর্মকান্ডের বিষয়ে সতর্কীকরণ গণবিজ্ঞপ্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।
আজ ইউজিসি’র বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগ এর পরিচালক ড.মো: ফখরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,‘তথাকথিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় (বঙ্গবন্ধু সড়ক) ,সৈয়দপুর ,নীলফামারী-এর ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) নামে জনৈক ব্যক্তি ১১.১২.২০২০ তারিখে জাতীয় ‘দৈনিক করতোয়া’ ও সাপ্তাহিক ‘আলাপন’ পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি, ২০.১১.২০২০ তারিখে জাতীয় ‘দৈনিক করতোয়া’ ও সাপ্তাহিক ‘আলাপন’ পত্রিকায় অভিনন্দন বার্তা, সাইন বোর্ড ইত্যাদি প্রচার করা হয়েছে, যা সরকার ও কমিশনের দৃষ্টিগোচর হয়েছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় নামে কোনো শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন হতে কখনোই অনুমোদন দেওয়া হয়নি, এমনকি বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় স্থাপন ও অনুমোদনের নিমিত্ত কোনো প্রকল্প প্রস্তাবও শিক্ষা মন্ত্রণালয় ও কমিশনে পাওয়া যায়নি।’
গণবিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়,‘কাজেই, তথাকথিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের নামে বিভিন্ন সময়ে প্রচারকৃত নিয়োগ বিজ্ঞপ্তি,অভিনন্দন বার্তা,সাইনবোর্ড,সামাজিক যোগাযোগ মাধ্যম ইত্যাদি আমলে না নেয়া এবং সর্বোপরি সতর্ক থাকার জন্য সব বিভাগ/দপ্তর/ব্যাংক/সংস্থাকে অনুরোধ করা হলো।’
একইসাথে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, চাকুরীপ্রার্থী এবং সংশ্লিষ্ট সবাইকে প্রতারিত না হওয়ার জন্য পরামর্শ দেওয়া হলো।
উল্লেখ্য,বুধবার (২৩ ডিসেম্বর-২০২০) শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,কথিত বিশ্ববিদ্যালয়টি শিক্ষামন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের স্বীকৃত নয়। পত্রিকায় দেওয়া এই বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞাপনের ভিত্তিতে কোন রকমের কর্মকান্ড না করার জন্য সবাইকে সতর্ক করা হয়েছে। অন্যদিকে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৈয়দপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়টি অস্তিত্ববিহীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat