ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২০-১২-২৭
  • ৯৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ‘মুজিববর্ষ’ উপলক্ষে আজ জেলা সদরে মুমিনুন্নিসা সরকারী মহিলা কলেজ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করা হয়েছে।
আজ রোববার সকালে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, ময়মনসিংহ-এর চেয়ারম্যান অধ্যাপক ড. গাজী হাসান কামাল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুমিনুন্নিসা সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ মো. আবু তাহের।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, ময়মনসিংহ-এর চেয়ারম্যান অধ্যাপক ড. গাজী হাসান কামাল জানান, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ‘মুজিববর্ষ’ উপলক্ষে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, ময়মনসিংহ-এর উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধুর ৮টি ম্যুরাল স্থাপনের প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ প্রকল্পের আওতায় মুমিনুন্নিসা সরকারী মহিলা কলেজ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ম্যুরালটি স্থাপন করা হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু ম্যুরাল শুভ উদ্বোধন শেষে অতিথি ও শিক্ষকবৃন্দ ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat