ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-০১-০৩
  • ৮৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিদেশী ও যৌথ বিনিয়োগ আকর্ষন এবং পণ্য ও সেবা আমদানিতে সাশ্রয়ী উৎস খুঁজে বের করার লক্ষ্যে আগামী ৫ জানুয়ারি মঙ্গলবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী অনলাইনভিত্তিক ‘ডিসিসিআই বিজনেস কনক্লেভ ২০২০’। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) কনক্লেভের আয়োজন করেছে।
মঙ্গলবার সকাল ১১টায় পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন কনক্লেভের উদ্বোধন করবেন। এতে বাংলাদেশসহ ১০টি দেশের ২২৭টি ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বিটুবি (বিজনেস-টু-বিজনেস)’তে অংশগ্রহণ করবে।
অংশগ্রহণকারী দেশগুলো হলো-আলজেরিয়া,বাংলাদেশ, চীন, মিশর, ইথিওপিয়া, নাইজেরিয়া, পাকিস্তান, পোল্যান্ড, তুরস্ক ও ভিয়েতনাম। ৩দিনের এ অনুষ্ঠানে সর্বমোট ১৭৬টি বিটুবি ম্যাচ-মেকিং অনুষ্ঠিত হবে, যেখানে দেশীয় ৯০টি প্রতিষ্ঠানসহ অন্যান্য দেশের ১৩৭টি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা পূর্ব নির্ধারিত বিটুবি সেশনসমূহে অংশগ্রহণ করবে। এ আয়োজনে যে খাতসমূহ প্রধান্য পাবে, সেগুলো হলো : এ্যাপারেল ও টেক্সটাইল,হালকা প্রকৌশল, ঔষধ, চামড়াজাত পণ্য, প্লাস্টিক পণ্য, কৃষি ও খাদ্য পক্রিয়াজাতকরণ এবং তথ্য-প্রযুক্তি ভিত্তিক সেবাখাত প্রভৃতি।
ডিসিসিআই জানায়, কনক্লেভে বিদেশী উদ্যোক্তারা বাংলাদেশে বিনিয়োগের জন্য সম্ভাবনাময় খাত ও সরকারের বিনিয়োগসহায়ক সেবা সম্পর্কে অবগত হবেন, পাশাপাশি যৌথ বিনিয়োগের জন্য সম্ভাব্য দেশীয় উদ্যোক্তাদের খুঁজে পাবেন, যেটি বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে একটি যুগান্তকারী উদ্যোগ হিসেবে কাজ করবে।
এছাড়াও বাংলাদেশী উদ্যোক্তারা যেমন তুলনামূলকভাবে সাশ্রয়ী মূল্যে বিভিন্ন পণ্য ও সেবা আমদানির উৎস চিহ্নিত করতে পারবে,তেমনি বিদেশি উদ্যোক্তারা বাংলাদেশ হতে পণ্য ও সেবা আমদানির জন্য দেশীয় উদ্যোক্তাদেরও খুঁজে পাবেন, যা স্থানীয় ব্যবসায়িক কর্মকান্ড আরো সম্প্রসারিত করবে।
উল্লেখ্য, করোনা মহামারীর কারণে বিরাজমান ‘নিউনরমাল’ পরিস্থিতিতে দেশের অর্থনীতির বৃহত্তর স্বার্থে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে অনলাইনভিত্তিক এ ধরনের কার্যক্রমের উদ্যোগ নিয়েছে ডিসিসিআই। ডিসিসিআই আশা করে-কোভিড মহামারির কারণে বৈশি^ক ও দেশীয় অর্থনীতিতে যে আঘাত এসেছে, বিদেশী বিনিয়োগ আকর্ষনের পাশাপাশি দেশীয় অর্থনীতিতে গতি সঞ্চার করবে এই আয়োজন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat