ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-০১-০৪
  • ৮৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরিয়ায় বাসে সন্ত্রাসী হামলায় সাতজন সরকারি সেনাসহ কমপক্ষে নয়জন নিহত হয়েছে। ব্রিটেন ভিত্তিক একটি যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা রোববার একথা জানায়। খবর এএফপি’র।
সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, হামলায় উত্তরের শহর রাক্কা থেকে রাজধানী দামেস্কে চলাচলে নিয়োজিত যানবাহনটি লক্ষ্য করে পরিচালিত ওই হামলায় দু’জন বেসামরিক নাগরিকও নিহত এবং অপর অন্তত: ১৬ জন আহত হয়েছে।
এসওএইচআর-এর পরিচালক রামি আবদেল রহমান এএফপিকে বলেছেন, সেনা ও সম্ভবত তাদের কিছু আত্মীয়স্বজনবাহী একটি বাসকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এক সপ্তাহের কম সময় মধ্যে এটি একই ধরণের দ্বিতীয় হামলা। তবে সিরিয়ার সরকারী বার্তা সংস্থা সানা বলেছে, ওই সন্ত্রাসী হামলায় নিহত নয়জনই বেসামরিক নাগরিক।
এখনো পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি। গত মাসে পূর্বাঞ্চলীয় দেইর এজোর প্রদেশে ইসলামিক স্টেটের এক হামলায় আট কর্মকর্তাসহ প্রায় ৪০ সেনা সদস্য নিহত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat