ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০১-০৬
  • ৮৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজের আগেই ব্যাটিং কোচ পেতে পারে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সাবেক ইংলিশ ক্রিকেটার ও কোচ জন লুইস নিতে পারেন ব্যাটিং কোচের দায়িত্ব। এ জন্য দুই একদিনের মধ্যেই তার ঢাকায় আসার কথা রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অপারেশনস চেয়ারম্যান আকরাম খান।
আকরাম খান জানান, চুক্তি সম্পাদনের আগে বিসিবির উর্দ্ধতন কর্মকর্তাদের সাক্ষাৎকার দিতে হবে লুইসকে। আলোচনা ফলপ্রসু হলে উইন্ডিজ সিরিজের আগেই উভয়পক্ষ সম্মতি অনুসারেই সম্পাদিত হবে চুক্তি।
আকরাম খান বলেন,‘ আগামী কাল বা পরশুর মধ্যেই তিনি ঢাকা পৌঁছাতে পারেন। আমরা তার সঙ্গে সরাসরি কথা বলতে চাই।’
অবশ্য আলোচনা ফলপ্রসু হলেও ৫০ বছর বয়সি লুইসের সঙ্গে দীর্ঘ মেয়াদি চুক্তিতে না যাবার ইঙ্গিত দিয়েছেন এই বিসিবি কর্মকর্তা।
তিনি বলেন,‘ কোভিড মাহামারির এই সময়ে কেউ দীর্ঘ মেয়াদি চুক্তিতে আসতে চাইবেন না। ড্যানিয়েল ভেট্টোরিকে নিয়ে ইতোমধ্যে আমাদেরকে সমস্যায় পড়তে হয়েছে। তিনি বাংলাদেশে আসতে রাজি। কিন্তু নিউজিল্যান্ডে কোভিড-১৯ প্রটোকলের ফাঁদে পড়ে উইন্ডিজ সিরিজের সময় তিনি আসতে পারছেন না।
আমরা আসলে এক বা দুটি সিরিজে লুইসের পারফর্মেন্স দেখতে চাই। এরপর সিদ্ধান্ত নেব তাকে দীর্ঘ মেয়াদে রাখা যাবে কিনা।
উল্লেখ্য, পারিবারিক কারণ দেখিয়ে গত আগস্ট মাসে জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান নেইল ম্যাকেঞ্জি। এরপর নতুন ব্যাটিং কোচের সন্ধানে নামে বিসিবি। উত্তরসূরি হিসেবে ক্রেইগ মিলানকে খুঁজে পায় বোর্ড। কিন্তু বাবার মৃত্যুতে তিনিও দায়িত্ব নিতে অপরাগতা প্রকাশ করলে বেশ কয়েক মাস খালি পড়ে আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat