ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-০১-১১
  • ৮৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

না ফেরার দেশে পাড়ি জমালেন অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট ওপেনার কলিন ম্যাকডোনাল্ড। তার বয়স হয়েছিলো ৯২।
১৯৫২ থেকে ১৯৬১ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ৪৭টি টেস্ট খেলেছেন ম্যাকডোনাল্ড।
১৯৫২ সালে সিডনিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয় ম্যাকডোনাল্ডের। টেস্ট ক্যারিয়ারে ৫টি সেঞ্চুরি ও ১৭টি হাফ-সেঞ্চুরি করা ম্যাকডোনাল্ডকে তৎকালীন সময়ের সেরা ওপেনার হিসেবে বিবেচনা করা হতো।
এছাড়া ১৯২টি প্রথম শ্রেণির ক্রিকেটে ১১৩৭৫ রান করেছেন ম্যাকডোনাল্ড। সেখাানে ২৪টি সেঞ্চুরি ও ৫৭টি হাফ-সেঞ্চুরি ছিলো।
১৯৫৫ সালে ওয়েস্ট ইন্ডিজ সফর ও দেশের মাটিতে ১৯৫৮-৫৯ অ্যাশেজে দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন ম্যাকডোনাল্ড। ঐ দু’টি সিরিজ ছিল তার ক্যারিয়ারের সেরা।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে ২টি সেঞ্চুরিতে ৬৪ দশমিক ১৪ গড়ে ৪৪৯ রান করেছিলেন ম্যাকডোনাল্ড। অ্যাশেজে ইংল্যান্ডের বিপক্ষে ২টি সেঞ্চুরিতে ৫১৯ রান করেছিলেন তিনি। গড় ছিলো ৬৪ দশকি ৮৭।
ম্যাকডোনাল্ডের মৃত্যুতে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান আর্ল এডিংস বলেন, ‘ভিক্টোরিয়ান এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটে চিরদিন স্মরণীয় হয়ে থাকবেন কলিন। ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান সফরে পেসারদের সাহসিকতার সাথে মোকাবেলা করতেন তিনি। স্পিনারদের দক্ষতার সাথে সামলাতেন।’
খেলোয়াড়ি জীবন শেষে, টেনিসে প্রশাসনিক দায়িত্ব এবং ক্রিকেট ধারাভাষ্যকার হিসেবেও কাজ করেছেন ম্যাকডোনাল্ড।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat