ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০২-০৯
  • ৭১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

২০০৩ সালের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট সিরিজ জয়ের পর পাকিস্তান দলকে নিয়ে আরো উঁচু লক্ষ্য স্থির করেছেন প্রধান কোচ মিসবাহ-উল-হক। জাতীয় দলকে এখন সব ফর্মেটের ক্রিকেটে বিশ^ র‌্যাংকিংয়ের শীর্ষ তিনে দেখতে চান তিনি।
রাওয়ালপিন্ডিতে তীব্র প্রতিদ্বন্দিতা শেষে দ্বিতীয় ও শেষ টেস্টে সোমবার সফরকারী প্রোটিয়াদের ৯৫ রানে হারায় পাকিস্তান। এই জয়ে সফরকারী দলকে হোটাইটওয়াশ করে স্বাগতিকরা। নিউজিল্যান্ড সফরে স্বাগতিকদের কাছে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ হেরে চাকুরি হারানোর হুমকিতে পড়ে যাওয়া প্রধান কোচ আরো বলেন, তার দলটি এখন সঠিক পথেই রয়েছে।
আজ এক ভার্চুয়াল মঞ্চ থেকে মিসবাহ সাংবাদিকদের বলেন,‘ আমাদের আসল লক্ষ্য হচ্ছে টেস্ট র‌্যাংকিংয়ের এক নম্বর দল হওয়া,অন্য ফর্মেটের ক্রিকেটেও শীর্ষ তিনে আসন নেয়া। খেলোয়াড়দেরকে আমরা সেই লক্ষ্যের কথাই বলছি।’
নিজেদের ক্রিকেট ইতিহাসে কেবলমাত্র একবারই মিসবাহর নেতৃত্বে ২০০৬ সালে বিশ^ টেস্ট রাংকিংয়ের এক নম্বর অবস্থানে উঠেছিল পাকিস্তান। তবে তার অবসর গ্রহনের এক বছর পর ২০১৮ সালে টি-২০ ক্রিকেটের এক নম্বর স্থানে উঠেছিল দলটি।
সব ফর্মেটে পাকিস্তানের র্Íমান অধিনায়ক বাবর আজমেরও প্রশংসা করেন মিসবাহ। বাবরকে বিশে^র সেরা ব্যাটসম্যান উল্লেখ করে পাকিস্তান কোচ বলেন,‘ আমরা সঠিক পথেই রয়েছি। নতুন কোচের অধীনে দক্ষিন আফ্রিকার বিপক্ষে এই জয়টি দলের আত্মবিশ^াস আরো বাড়াবে। অধিনায়ক নিজেও প্রতিটি ম্যাচে নিজের উন্নতি করছে।’
দল দুটি এখন তিন ম্যাচের টি-২০ সিরিজে মুখোমুখি হবে। আগামী ১১, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত হবে সবগুলো ম্যাচ। এরপর আগামী এপ্রিলে সিমিত ওভারের সিরিজ খেলতে দক্ষিন আফ্রিকা সফরে যাবে পাকিস্তান। এরপর টেস্ট ও টি-২০ সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফরে যাবে পাকিস্তানী দল।
এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলার পাশাপাশি আগামী দুই বছরে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডকে আতিথেয়তা দেবার কথা রয়েছে পাকিস্তানের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat