ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০২-১৪
  • ৯৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বরগুনা, জেলায় আজ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে সুন্দরবন দিবস উদযাপন করা হয়েছে।বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), পিভিএ, এনএসএস, আমতলী প্রেস ক্লাবের উদ্যোগে সুন্দরবন দিবস উপলক্ষে ‘সুবন্ধি বাঁচলে, বাঁচবে কৃষক’ শ্লোগানে আমতলী উপজেলা শহরে বেলা ১১টায় সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়। আমতলী প্রেস ক্লাব চত্বর থেকে শুরু হওয়া র‌্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাবের মমতাজ বেগম মিলনায়তনে সভায় মিলিত হয়।
এছাড়া ‘সুন্দরবন বাঁচাও বাংলাদেশ বাঁচাও’ স্লোগানকে সামনে রেখে পাথরঘাটা উপজেলায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়াটার কিপারস বাংলাদেশ ও ‘আমরা মুক্তিযুদ্ধকে জানি এর আয়োজনে এক শোভাযাত্রা পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে শেখ রাসেল স্কয়ারে সমাবেশে মিলিত হয়। বেলা সাড়ে ১১ টার দিকে সেখান থেকে সারাদেশে একযোগে সুন্দরবন রক্ষার ইশতেহার পাঠ করা হয়।
সুন্দরবন দিবসের কর্মসূচিগুলোয় পরিবেশকর্মী, উন্নয়কর্মী, সাংবাদিক, আইনজীবী, শিক্ষার্থী, স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat