ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-০৩-০১
  • ৬৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি।

 স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জাতির পিতার নেতৃত্বে দীর্ঘ চব্বিশ বছরের আন্দোলন-সংগ্রাম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। তিনি বলেন, ডিজিটাল পদ্ধতিতে তৈরি ত্রিমাত্রিক ভিডিও ‘পিতা’ এক্ষেত্রে স্বাধীনতার গৌরবোজ্জ্বল ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরবে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে সংসদ প্রাঙ্গনে মার্চ মাসব্যাপী ভিডিওটির প্রদর্শনীর আয়োজন একটি অনন্য উদ্যোগ।
স্পিকার আজ ‘বাঘ ইকো মোটর’ এর আয়োজনে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭মার্চের ঐতিহাসিক ভাষণের ত্রিমাত্রিক ভিডিও ‘পিতা’-র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন। এসময় তিনি ভিডিও প্রদর্শনীর উদ্বোধন করেন। বাংলাদেশ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জনসাধারণের জন্য মার্চ মাসব্যাপী এ প্রদর্শনী উন্মুক্ত থাকবে।
স্পিকার বলেন, ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে স্বীকৃত জাতির পিতার ৭মার্চের ভাষণের ত্রিমাত্রিক ভিডিওটি ২০১৭ সালের ৬ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন। নতুন প্রজন্মকে আলোকিত করতে ৭মার্চের ভাষণের পাশাপাশি জাতির পিতার অন্যান্য ভাষণগুলো বিভিন্ন প্লাটফর্ম থেকে প্রচারের উদ্যোগ গ্রহণ জরুরি। বঙ্গবন্ধু প্যাভিলিয়নের মাধ্যমে জাতির পিতার বর্ণাঢ্য জীবনের ইতিহাস ইতোমধ্যেই সংসদ প্রাঙ্গনে প্রদর্শিত হয়েছে।
ত্রিমাত্রিক ভিডিওটি তৈরির উদ্যোক্তা জেডওকে গ্রুপের প্রেসিডেন্ট কাজী জসিমুল ইসলাম বাপ্পীর সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক তথ্যসচিব নাসিরুদ্দিন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশিষ্ট ফার্মাসিউটিক্যালস পরামর্শক সৈয়দ ইসতিয়াক হোসেন, জেডওকে গ্রুপের প্রতিনিধিবৃন্দ, সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat