ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-০৪-০১
  • ৭৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

করোনার দ্বিতীয় ঢেউ প্রতিরোধে চাঁদপুর লঞ্চ টার্মিনালে যাত্রীদের ওঠা-নামায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। প্রতিদিন চাঁদপুর-ঢাকাসহ বেশ কয়েকটি রুটে ছোট-বড় ৪৫টি যাত্রীবাহী লঞ্চ চলাচল করে থাকে। এখানে স্বাস্থ্যবিধি মানতে মাস্ক ছাড়া কাউকেই লঞ্চে উঠতে দেয়া হচ্ছে না।
বৃহস্পতিবার ভোর থেকে রাজধানী ঢাকাসহ বেশ কয়েকটি রুটে চলাচলকারী লঞ্চগুলোতে স্বাস্থ্যবিধি মেনে যাত্রীদের অবস্থান করাতে কঠোর হয়েছে কতৃপক্ষ।
লঞ্চগুলোতে যাত্রীদের ভিড় দেখা গেলেও তাদের সবার মুখে মাস্ক ছিল। তাছাড়া জীবানুনাশক স্প্রে এবং হ্যান্ড সেনিটাইজার ব্যবহার করতেও দেখা গেছে। লঞ্চ কর্তৃপক্ষ বলেছেন, নতুন করে নির্দেশনার পর মালিক পক্ষের নির্দেশের পর যথাযথ নিয়ম মেনে যাত্রীবহন করা হচ্ছে।
এদিকে, কর্তৃপক্ষের এমন পরিবেশ নিশ্চিত করায় সন্তুষ্ট যাত্রীরাও। তবে করোনা ঠেকাতে আরো কঠোর হওয়ার জন্য তাগিদ দেন তারা।
সরকারের সকল নির্দেশনা নেমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানান- চাঁদপুর বন্দর কর্মকর্তা ও বিআইডব্লিউটিএ‘র উপ-পরিচালক একেএম কায়সারুল ইসলাম। তিনি বলেন, ‘পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত আপাতত বর্তমান ভাড়া যাত্রীদের কাছ থেকে নেয়ার নির্দেশনা রয়েছে।’
সারাদেশে করোনার ঝুঁকিতে রয়েছে এমন ৩১টি জেলার মধ্যে চাঁদপুর অন্যতম। চাঁদপুরের চারপাশের জেলাগুলোও করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে আছে। এই জেলায় গত একবছরে করোনায় আক্রান্ত হয়েছেন ৩১২৯ জন এবং এতে মারা গেছেন ৯৩ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat