ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-০৪-০২
  • ৯১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পাবনা সদর উপজেলার তারাবাড়িয়া বাজার এলাকায় আজ ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত হয়েছেন।
আজ শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-সদর উপজেলার দোগাছি ইউনিয়নের চর আশুতোষপুর গ্রামের সেলিম মোল্লার পুত্র আলমগীর হোসেন (৩৬) ও তার মেয়ে সিনহা (৬)।
এ দুর্ঘটনায় আহত হয়েছেন আলমগীর হোসেনের স্ত্রী নাসরিন আক্তার (৩০)। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ জানান, পাবনা সদর থেকে মোটরসাইকেলে স্ত্রী-সন্তানকে নিয়ে সুজানগরের দিকে যাচ্ছিলেন আলমগীর হোসেন।পথিমধ্যে তারাবাড়িয়া বাজারের কাছে রাস্তার পাশে মোটরসাইকেল থামিয়ে মোবাইলফোনে কথা বলছিলেন তিনি। এ সময় বালুবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৮-৯৭১৪) পেছন থেকে তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আলমগীর হোসেন এবং তার মেয়ে সিনহা নিহত হন।
তিনি জানান, স্থানীয়রা গুরুতর অবস্থায় নাসরিনকে উদ্ধার করে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
ওসি নাছিম আহম্মেদ আরও জানান, পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat