ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৫-১৩
  • ৬৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইসরাইল ও ফিলিস্তিনের সংঘাত বন্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভূমিকা রাখার ব্যাপারে যুক্তরাষ্ট্রের বাধা সত্ত্বেও তিউনিশিয়া, নরওয়ে এবং চীন ইসরাইল ও ফিলিস্তিনের ক্রমাবণতিশীল পরিস্থিতিতে শুক্রবার নিরাপত্তা পরিষদের আরেক দফা জরুরি বৈঠকের আহবান জানিয়েছে।
এই বৈঠক হবে উন্মুক্ত এবং এতে ইসরাইল ও ফিলিস্তিনের প্রতিনিধি অন্তর্ভূক্ত থাকবে। বুধবার কূটনীতিকরা এএফপি’কে একথা জানায়।
পরিষদ সোমবার থেকে ইতোমধ্যেই দুইবার রুদ্ধদ্বার ভিডিও কনফারেন্স করেছে, এতে ইসরাইলের ঘনিষ্ঠ মিত্র বৈঠকে যৌথ ঘোষণার বিরোধীতা করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কূটনীতিক বলেছেন, এই নতুন বৈঠকের লক্ষ্য হচ্ছে ‘শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখার চেষ্টা চালানো এবং নিরাপত্তা পরিষদ যুদ্ধ বিরতির আহবান জানাতে পারে।’
তিনি এএফপি’কে বলেন, সংঘাতের অবসানের ব্যাপারে ইসরাইল নিরাপত্তা পরিষদের যুক্ত হওয়ার বিরোধীতা করছে এবং ওয়াশিংটন এতে সমর্থন দিচ্ছে।
একাধিক সূত্র জানায়, যুদ্ধ বন্ধের লক্ষ্যে গত বুধবারের বৈঠকে যৌথ ঘোষণার ব্যাপারে পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১৪ সদস্য এর পক্ষ্যে সমর্থন দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat