ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৫-১৭
  • ৩৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতীয় প্রেস ক্লাব ফিলিস্তিনের গাজা সিটির আল জালা ভবন লক্ষ্য করে ইসরাইলী বর্বর বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে।
১২ তলা বিশিষ্ট ভবনটি এপি, আল-জাজিরাসহ আরো বেশ কয়েকটি গণমাধ্যমের কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইলিয়াস খানের সঞ্চালনায় আজ দুপুরে অনুষ্ঠিত ভার্চুয়াল এই সভায় জাতীয় প্রেসক্লাবের নেতারা যোগদান করেন।
ইসরাইলী হামলায় ১২ তলা বিশিষ্ট আল-জালা ভবনটি মাটির সঙ্গে মিশে যায়।
সভায় জাতীয় প্রেস ক্লাব নেতৃবৃন্দ ইসরাইলী বর্বর হামলার মধ্যে ফিলিস্তিনের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং ফিলিস্তিনের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করেন।
এতে তারা ইসরাইলী হামলায় ফিলিস্তিনের হতাহতের জন্যও গভীর শোক ও সমবেদনা জানান।
জাতীয় প্রেসক্লাব নেতৃবৃন্দ গাজা সিটির সংঘাতপূর্ণ এলাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক সহ ফিলিস্তিনি জনগণের নিরাপত্তা এবং শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat