ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-০৬-০৭
  • ৬৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শহরতলির বান্দ্রায় একটি চারতলা ভবনের দেয়াল পার্শবর্তী দোতলা বাড়ির ওপর ধসে পরায় ২৮ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় এক নারীসহ অপর পাঁচ ব্যক্তি আহত হয়েছে। সোমবার, এক নাগরিক কর্মকর্তা একথা জানান। খবর পিটিআই-এর।
তিনি জানান, বান্দ্রার (পূর্ব) খেরওয়াদী রোডের রাজজাক চাউলে বেলা ১ টা ৪৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটলে দমকল কর্মীরা ১১ জনকে উদ্ধার করে এবং কিছু স্থানীয় লোকজন পরে আরো ছয়জনকে উদ্ধার করে।
আহতদের বান্দ্রার ভাবা হাসপাতাল ও সান্তাক্রুজের ভি এন দেশাই হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি জানান, ভি এন দেশাই হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রিয়াজ আহমদ (২৮) নামে একজনকে মৃত অবস্থায় ও নুরাল হক হায়দার আলী সাইদ (২১) নামে অপর একজনকে সামান্য আহত অবস্থায় হাসপাতালে আনা হয়।
ওই নাগরিক কর্মকর্তা আরো জানান, সালমান খান (২৪), রাহুল খোট (২২), রোহান খোত (২২) এবং লতা খোত (৪৮) নামে চারজনকে ভাবা হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে এবং তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে।
অপর এক কর্মকর্তা জানান, অনুসন্ধান ও উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। ঘটনাস্থলের ধ্বংসাবশেষ সাফ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat