ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-০৭-২৩
  • ১০৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিলেট বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত একদিনে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এসময় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৮৪ জন।
আজ শুক্রবার সকাল ৮ টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয় এতথ্য নিশ্চিত করে। 
তথ্যনুসারে গত একদিনে মৃত ৮ জনের মধ্যে সকলেই সিলেট জেলার বাসিন্দা। এনিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে সর্বমোট মৃত্যুবরণ কেেরন ৬০৬ জন।
মৃতদের মধ্যে সিলেট জেলায় ৪৮৪, সুনামগঞ্জের ৪৩,হবিগঞ্জের ২৮ ও মৌলভীবাজার জেলার ৫০ জন রয়েছেন। 
এদিকে গত একদিনে করোনায় আক্রান্ত ৩৮৪ জনের মধ্যে সিলেট জেলার ২০০, সুনামগঞ্জ ৩৬, হবিগঞ্জ ৪২ ও মৌলভীবাজার জেলার ৪৭ জন রয়েছেন। বিভাগে গত একদিনে মোট ৯৩৫ জনের করোনা পরীক্ষার বিপরীতে ৩৮৪ জনের ফলাফল করোনা পজিটিভ আসে, এতে বিভাগে সংক্রমণের শতকরা হার হচ্ছে ৪০.০৭ ভাগ। এনিয়ে সিলেট বিভাগে করোনায় সর্বমোট প্রমাণিত রোগীর সংখ্যা ৩৪ হাজার ৮৬৪ জনে দাড়িয়েছে।
গত একদিনে বিভাগের চার জেলায় করোনা থেকে সুস্থ্য হয়েছেন ২৫২ জন, এনিয়ে বিভাগে করোনা থেকে মোট সুস্থের সংখ্যা হচ্ছে ২৭ হাজার ৭১২ জন।
গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ জন  রোগী,এনিয়ে বর্তমানে মোট হাসপাতালে চিকৎসারত রয়েছেন ৩৯৮ জন।
অপরদিকে, গত একদিনে আরও ১৩৪ জনকে হোম কোয়ারেন্টাইনে প্রেরণ করা হয়েছে। এনিয়ে বিভাগের চার জেলায় মোট ২ হাজার ৯৬ জন বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat