ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৮-০৪
  • ৬৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরে করোনা ভাইরাস পরিস্থিতিতে চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া ১ হাজার দোকান কর্মচারীদের মাঝে জেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার (খাদ্য সহায়তা) উপহার বিতরন করেন হুইপ ইকবালুর রহিম এমপি। 
আজ বুধবার দুপুর ২টায় দিনাজপুর শিশু একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে শহরে লকডাউনের কারনে কর্মহীন হয়ে পরা ১ হাজার দোকান কর্মচারীদের মাঝে প্রত্যেককে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তার আওতায় খাদ্য উপহার প্যাকেট বিতরণ করেন প্রধান অতিথি হুইপ ইকবালুর রহিম এমপি। 
তিনি বলেন, দেশের প্রতিটি মানুষ যেন দুর্যোগের মধ্যে শান্তিতে থাকে সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ধরনের সহযোগীতা দিয়ে আসছে। খাদ্যের অভাবে কেউ যেন মারা না যায় সেজন্য পর্যাপ্ত পরিমাই খাদ্য মজুদ করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশ দেশের মানুষ যেন ভাল থাকে, অভাব যেনো বুঝতে না পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষকে রক্ষা করতে টিকার ব্যবস্থা করেছে। ভ্যাকসিনের আর কোন সংকট নেই। পর্যায়ক্রমে দেশের সকল মানুষদের ভ্যাকসিন দেয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat