ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৮-০৪
  • ৫৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন পদত্যাগ করতে অস্বীকার করেছেন।প্রধানমন্ত্রী বুধবার বলেছেন, সেপ্টেম্বরে তিনি অনাস্থা ভোট মোকাবেলা করবেন। দেশটিতে বর্তমানে তীব্র রাজনৈতিক অস্থিরতা চলছে।  
এদিকে মঙ্গলবার ইউনাইটেড মালয়জ ন্যাশনাল অর্গানাইজেশন (ইউএমএনও) এর বেশ কিছু সদস্য জোট থেকে তাদের সমর্থন প্রত্যাহার করায় দেশটির রাজনৈতিক সংকট আরো ঘনীভূত হয়।  এদিকে, একজন মন্ত্রীও পদত্যাগ করেছেন।ইউএমএনও এর নেতৃবৃন্দ বলছেন, সমর্থন প্রত্যাহারের অর্থ হচ্ছে পার্লামেন্টে মুহিউদ্দিন আর সংখ্যাগরিষ্ঠ অবস্থানে থাকছেন না।এদিকে মুহিউদ্দিন ইতোমধ্যে তার শীর্ষ উপদেষ্টাদের সাথে বৈঠক করেছেন। এছাড়া মালয়েশিয়ার রাজা সুলতান আবদুল্লাহ আহমদ শাহের সাথেও সাক্ষাত করেছেন।দেশটির রাজনীতিতে রাজার সমর্থন খুবই গুরুত্বপূর্ণ।রাজার সাথে বৈঠকে তিনি পার্লামেন্টে তার সংখ্যাগরিষ্ঠ সমর্থন রয়েছে বলে জানান।টেলিভিশন ভাষণে মুহিউদ্দিন বলেন, তিনি সেপ্টেম্বরে অনাস্থা ভোটের আয়োজন করবেন বলেও রাজাকে অবহিত করেন। রাজা তার প্রস্তাবে সম্মতি দিয়েছেন।উল্লেখ্য, গত বছর জোট সরকারের অভ্যন্তরীণ কোন্দলের জেরে দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন মুহিউদ্দিন ইয়াসিন। কিন্তু জোটের প্রধান মিত্ররা সমর্থন প্রত্যাহার করলে তার সরকার সংকটে পড়ে।এছাড়া করোনা পরিস্থিতি মোকাবেলায় তার সরকার ব্যর্থ হয়েছে বলেও বিরোধিরা দাবি করেছে।দেশটিতে মঙ্গলবার আরো ১৭ হাজার ১০৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ৬৩ হাজার ২৯১ জন। মারা গেছে এ পর্যন্ত নয় হাজার ৫শরও বেশি লোক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat