ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-০৮-০৫
  • ৬৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দুই সপ্তাহ বন্ধ থাকার পর আগামীকাল থেকে সব অভ্যন্তরীণ গন্তব্যে ফ্লাইট চলাচল পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।  
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএবি) বিমান চলাচল প্রতিষ্ঠানগুলোর ফ্লাইট চলাচলের জন্য যাত্রী, ক্রু, সরঞ্জাম এবং বিমানের অভ্যন্তরে ও গ্রাউন্ডে মানসম্পন্ন জীবানু মুক্তকরণ, স্যানিটাইজেশন এবং সামাজিক দূরত্ব কঠোরভাবে বজায় রাখতে নির্দেশ দিয়েছে। 
এদিকে, রাষ্ট্রীয় মালিকানাধীন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং দুটি বেসরকারী বিমান চলাচল প্রতিষ্ঠান ইউএস-বাংলা এয়ারলাইন্স এবং নভোএয়ার পুনরায় ফ্লাইট চলাচল শুরুর সময়সূচি ঘোষণা করেছে।
বাংলাদেশ বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান চট্টগ্রাম ও সৈয়দপুরে প্রতিদিন দুটি করে এবং কক্সবাজার, যশোর, সিলেট, বরিশাল ও রাজশাহীতে একটি করে ফ্লাইট চালানোর ঘোষণা দিয়েছে।
ইউএস-বাংলা এয়ারলাইন্স সাতটি অভ্যন্তরীণ রুটে চট্টগ্রাম, কক্সবাজার, সৈয়দপুর, যশোহর, সিলেট, বরিশাল ও রাজশাহীতে নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে। 
নভোএয়ার চট্টগ্রাম, সৈয়দপুর ও যশোহরে প্রতিদিন ছয়টি করে এবং বরিশাল, সিলেট, কক্সবাজার ও রাজশাহীতে দুটি করে ফ্লাইট পরিচালনা করবে।   

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat