ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৮-২৩
  • ৫৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চলতি বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন, উপনির্বাচন ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব মো. হুমায়ুন কবির খোন্দকার। 
আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ৮৪তম কমিশন বৈঠক শেষে তিনি এ কথা জানান।
সচিব বলেন, ‘সাড়ে ৪ হাজার ইউনিয়নের মধ্যে আমরা মাত্র ২০৪টিতে ভোটগ্রহণের আয়োজন করতে পেরেছি। আজকে কমিশন সভায় আগামী ডিসেম্বরের মধ্যে ৪ হাজারের মতো ইউনিয়ন, নারারণগঞ্জ সিটি কর্পোরেশন, পৌরসভা, কমিল্লা-৭ শূন্য আসনে উপনির্বাচন, জেলা পরিষদসহ অন্যান্য নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে কমিশন সভায় কোনটার নির্বাচন কবে দেয়া হবে সেই বিষয়ে আলোচনা করা হবে।’
২০০৬ সালের ১ জানুয়ারি বা তার আগে জন্ম নেয়া নাগরিকদের এনআইডি দেয়ার বিষয়ে তিনি জানান, এই বিষয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরীর নেতৃত্বে একটি কমিটি রয়েছে। সেই কমিটিতে এই বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।
গত ৩ মার্চ প্রথম ধাপের ৩৭১টি ইউপির তফসিল ঘোষণা করা হয়েছিল। ঘোষিত তফসিল অনুযায়ী ভোট হওয়ার কথা ছিল ১১ এপ্রিল। করোনা পরিস্থিতির কারণে ভোট গ্রহণ স্থগিত করা হয়। পরে গত ৩ জুন ভোটের তারিখ পুননির্ধারণ করে ২১ জুন করা হয়।
তবে সীমান্তবর্তী এলাকায় করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় ১৬৭টি ইউপি’র ভোট স্থগিত করা হয়। তবে এর আগে গত ২১ জুন বাকি ২০৪টি ইউপিতে ভোট অনুষ্ঠিত হয়। পরের নির্বাচনগুলো স্থগিত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat