ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৯-০১
  • ৫৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সাধারণ মানুষকে সুবিধা দেয়ার লক্ষ্যে ডিজিটাল প্লাটফরমে সব ধরনের সেবা প্রদানের উপায় খুঁজতে ও সম্ভাব্যতা যাচাইয়ে আইসিটি বিভাগের সহযোগিতায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বিদেশে বাংলাদেশের ৭৮টি মিশনের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং আইসিটি বিভাগের সচিব এনএম জিয়াউল আলমের সহ-সভাপতিত্বে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজিটাল আর্কাইভিং অ্যান্ড ডিজিটাল সার্ভিস ডিজাইন ল্যাব এর সুযোগ ও সম্ভাবনার ওপর এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
পররাষ্ট্র সচিব বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের যুগে, তথ্য প্রযুক্তিতে স্বনির্ভর হওয়া ছাড়া অন্য কোন বিকল্প নেই।
তিনি জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বিদ্যমান প্রাতিষ্ঠানিক অবকাঠামোর পুনঃসংশোধন ও পুনঃবিন্যাশের ওপর জোর দেন। 
 মোমেন আরো বলেন, জনগণের বৃহত্তর কল্যাণে ও ডিজিটাল বাংলাদেশের সুফল পেতে হলে ধীরে ধীরে কৃত্রিম বুদ্ধিমত্তা, ব্লকচেইন ও অন্যান্য আধুনিক প্রযুক্তি শুরু করা প্রয়োজন।
পররাষ্ট্র মন্ত্রণালয় বছরে সাধারণ মানুষকে গড়ে সাত লাখের বেশি পরামর্শ ও তথ্য সেবা প্রদান করে থাকে। 
এই সেবাগুলো যদি ডিজিটাল প্লাটফরমে দেয়া যায়, তবে জনগণ আরো অনেক সুফল ভোগ করতে পারবে। কারণ তারা তখন খুব অল্প সময়ের মধ্যে বিশ্বের যে কোন স্থান থেকে এই সেবা গ্রহণ করতে পারে।
এ সময় আইসিটি বিভাগের সচিব সরকারের ডিজিটাল এজেন্ডা বাস্তবায়নে স্বেচ্ছামূলকভাবে সহায়তার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশংসা করে বলেন, ফরেন অফিসে প্রথম বারের মতো দেশে নির্মিত ‘বৈঠক’ অ্যাপ ব্যবহার করার আগ্রহ প্রকাশ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat