ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-০৯-০৪
  • ৬০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার জোরদিয়ে বলেছেন, ভারত ও রাশিয়ার বন্ধুত্ব পরীক্ষায় অবিচল রয়েছে। এক্ষেত্রে তিনি টিকাদান কর্মসূচিসহ কোভিড-১৯ মহামারী চলাকালে এ দুই দেশের মধ্যে ‘বলিষ্ঠ’ সহযোগিতার কথা বিশেষভাবে উল্লেখ করেন। খবর পিটিআই’র।
ইস্টার্ন ইকোনমিক ফোরামের মূল সেশনে ভাষণ দেয়ার সময় মোদি বলেন, এই দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের আরেকটি প্রধান স্তম্ভ হচ্ছে জ্বালানি এবং এক্ষেত্রে ভারত ও রাশিয়া আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারে স্থিতিশীলতা আনতে সহায়তায় একত্রে কাজ করতে পারে।
ভারতের প্রতিভাবান ও নিবেদিত কর্মশক্তি রয়েছে এবং দূর প্রাচ্য প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধশালী এমন কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এক্ষেত্রে রাশিয়ার দূর প্রাচ্যের উন্নয়নে ভারতের প্রতিভাবান কর্মীদের অবদান রাখার অসাধারণ সুযোগ রয়েছে।
তিনি এ ফোরামে অংশগ্রহণে ২০১৯ সালে তার রাশিয়ার ভøাদিভস্তক নগরী সফরের কথা স্মরণ করেন এবং তারপর ‘অ্যাক্ট ফার ইস্ট পলিসির’ ব্যাপারে ভারতের প্রতিশ্রুতির ঘোষণা দেন।
মোদি বলেন, এ পলিসি হচ্ছে রাশিয়ার সাথে ভারতের ‘বিশেষ এবং কৌশলগত অংশীদারিত্ব তৈরির’ গুরুত্বপূর্ণ অংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat