ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৯-১৫
  • ১১২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম জেলার বাশঁখালী উপজেলার চাম্বল ইউনিয়নে পাহাড় কাটা বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে আজ একটি রিট পিটিশন দায়ের করা হয়েছে।
সুপ্রিমকোর্টের আইনজীবী এডভোকেট একলাছ উদ্দিন ভূইঁয়া জনস্বার্থে এ রিটটি দায়ের করেছেন। তিনি বাসস’কে বলেন, রিটে পরিবেশ ও বন, স্থানীয় সরকার, পরিবেশ অধিদপ্তরের ডিজি, পরিচালক (এনফোরসমেন্ট), পরিচালক, পরিবেশ অধিদপ্তর (চট্রগ্রাম), ডিসি ও এসপি-চট্রগ্রাম, ইউএনও ও ওসি, বাশঁখালী, ১০ নং চাম্বল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.মজিবুল হক চৌধুরীকে রিটে রেসপনডেন্ট করা হয়েছে।
এডভোকেট একলাছ উদ্দিন বলেন, বন্যপ্রাণী অভয়ারণ্য রক্ষায় জনস্বার্থে রিটটি করা হয়েছে। তিনি বলেন, বাশঁখালীতে চাম্বলে শত শত একর পাহাড়ী ভূমি কাটার বিষয়ে বিভিন্ন গনমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগে  ১০ নং চাম্বল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবুল হক চৌধুরীকে পনের লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। তবুও সেখানে অবৈধভাবে পাহাড় কাটা চলছে।
এডভোকেট একলাছ উদ্দিন বলেন, পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধনী ২০০২ ও ২০১০) এবং সংবিধানের ১৮এ অনুযায়ি আদালতের নির্দেশনার আর্জি পেশ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat