ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১০-১১
  • ৪২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ  বলেছেন, বাংলাদেশে অতীতের ন্যায় এখনো সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজমান রয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ধর্ম-বর্ণ নির্বিশেষে  সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
আজ দুপুরে জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে শারদীয় দূর্গাপুজা উপলক্ষে উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের সাথে এক শুভেচ্ছা বিনিময় সভায়  প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সকল পুজারীকে  প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে দেয়ার জন্য আহবান জানান মন্ত্রী ইমরান আহমদ  ।
জৈন্তাপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি নিপেন্দ্র কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন  উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা নির্বাহী অফিসার নুসরাত আজমেরী হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি শাহেদ আহমদ এবং পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র দাস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat