ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১০-১৬
  • ৪৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ন্যাশনাল মিউজিয়াম অব বাংলাদেশের ওয়ার্ল্ড সিভিলাইজেশন গ্যালারীতে আজ নতুন পুনঃনকসাকৃত ‘সুইজারল্যান্ড কর্নার’ উদ্বোধন করা হয়েছে।
সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ ও বাংলাদেশে নিযুক্ত সুইস রাষ্ট্রদূত ন্যাতালিয়া চুয়ার্ড আনুষ্ঠানিকভাবে কর্নারটির উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানের সময় প্রতিমন্ত্রী বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরেন। তিনি শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রগুলোতে দু’দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর গুরুত্বের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।
সুইজারল্যা- সম্পর্ক আরো ভালভাবে জানতে সবাইকে এই কর্নার পরিদর্শনের আমন্ত্রণ জানিয়ে রাষ্ট্রদূত চুয়ার্ড বলেন, বাংলাদেশের সাথে সুইজারল্যান্ডের সম্পর্ক উন্নয়নে জাতীয় জাদুঘরে সুইস কর্নারটি একটি মাইলফলক।
শতাধিক হস্তশিল্প ও মাল্টিমিডিয়া ডিসপ্লে সম্বলিত সুইজারল্যান্ড কর্নারটি বাংলাদেশের সাথে সুইজাল্যান্ডের সুদীর্ঘ, নিবিড় ও ব্যাপক-বিস্তৃত সম্পর্কের পাশাপাশি দেশটির মূল্যবোধ সম্পর্কে জানারও বড় ধরনের সুযোগ সৃষ্টি করেছে।
সুইস দূতাবাস থেকে এক বিবৃতিতে বলা হয়, সকল দর্শণার্থীর জন্য অবারিত এই স্থায়ী প্রদর্শনীটি একটি গতিশীল ও সমৃদ্ধ দেশ হিসেবে সুইজারল্যান্ডের স্বতন্ত্র বৈশিষ্ট্য তুলে ধরেছে। কর্নারটি দেশটির উদ্ভাবন ও সমৃদ্ধ ঐতিহ্য তুলে ধরতে বিশেষ ভূমিকা রাখছে। দেশটির উদ্ভাবন ও ঐতিহ্য বৈশ্বিক সম্পর্কের ক্ষেত্রে এবং টেকসই উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করছে।
আগামী বছর যখন বাংলাদেশ ও সুইজারল্যান্ড তাদের দ্বিপক্ষীয় সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপনের প্রাক্কালে এই কর্নারটি উদ্বোধন করা হল।
দূতাবাস আরো জানায়, বিগত পাঁচ দশক ধরে দেশ দু’টি মানবিক ও উন্নয়ন সহযোগিতা এবং অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক জোরদারের পাশাপাশি সাংস্কৃতি বিনিময় করে আসছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat