ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০১৮-০৪-০৭
  • ১০০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নকিয়ার লাইসেন্স যখন এইচএমডি গ্লোবাল নিয়ে নিল, তখন সবার প্রত্যাশা বেড়েছিল। গতবছরের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে আমরা দেখেছি বেশ কয়েকটি মোবাইল বাজারে এনেছে নকিয়া। এরপর এবছরের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে পাঁচটি নকিয়া হ্যান্ডসেট উন্মুক্ত করে। গত বছর এবং এবছর এই দুই বছর মিলিয়ে নকিয়া বাজারে বেশ আধিপত্য বিস্তার করতে শুরু করেছে। দুটো বছরেই আইকনিক ফোনগুলোর মর্ডান ভার্সন বাজারে এসেছে। গত বছর ছিল নকিয়া ৩৩১০। এ বছর ছিল নকিয়া ৮১১০। এবার অ্যানড্রয়েড অথরিটির রিপোর্ট বলছে, ১৯৯৪ সালের নকিয়া ২০১০ ফোনটির মর্ডান ভার্সন আসছে। পরের বছর হ্যান্ডসেটটির ২৫ বছর হবে। আগামী বছরের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে লঞ্চ হতে পারে নকিয়া ২০১০। ফোনটির কিছু ফিচার্স সামনে এসেছে। আপডেটেড ডিজাইন, ফোর জি, কালার স্ক্রিন নিয়ে আসছে ফোনটি। একই ওএস-এ চলবে। নকিয়ার ক্লাসিক রেঞ্জের মধ্যেই পড়বে এই ফোনটি। নকিয়া ২০১০ তে হোয়াটসঅ্যাপ ও ফেসবুকও করা যাবে। ফেসবুকের সঙ্গে এই নিয়ে কথা বলছে এইচএমডি। নকিয়া ২০১০ আগে যেরকম দেখতে ছিল, সেরকমই দেখতে হবে প্রায় নতুন এই ফোন। কিন্তু পরে কিছু পরিবর্তন আসতে পারে। বলা হচ্ছে নকিয়া ২০১০ এর নাম হবে নকিয়া এ১০। লাল, হলুদ ও কালো রঙের মতো নানা রঙে মিলবে ফোন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat