ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১০-২৯
  • ৩৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান, বিইউপি, এনএসডব্লিউসি,এফএডব্লিউসি,পিএসসি রাশিয়ায় সরকারী সফর শেষে আজ শুক্রবার দেশে ফিরে এসেছেন।
বিমান বাহিনী প্রধান স্ব-স্ত্রীক এবং দুইজন সফরসঙ্গীসহ মিন্ট্রি অব ডিফেন্স দ্য রাশিয়ান ফেডারেশন এবং ফেডারেল সার্ভিস ফর মিলিটারী টেকনিক্যাল করপোরেশন ( এফএসএমটিসি অব রাশিয়ার আমন্ত্রণে গত ২০ অক্টোবর সরকারী সফরে রাশিয়ায় যান।
সফরকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান কমান্ডার ইন চীফ অব দ্য এরোস্পেস ফোর্সেস, রাশিয়ান ফেডারেশন, জেনারেল সারোরহতহস সারজারি ভøাদিমিরোবিসকসের সাথে সৌজন্য সাক্ষাত করেন এবং পারস্পরিক স¦ার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন। এছাড়াও, তিনি রাশিয়ার খ্যাতনামা প্রতিষ্ঠান রোসোনবরণ এক্্রপোর্ট -এর মহাপরিচালক এবং ন্যাশনাল এভিয়েশন সার্ভিস কোম্পানি এনএএসসি এর প্রতিনিধির সাথে সৌজন্য সাক্ষাত এবং পেশাগত বিষয়ে আলোচনা করেন। রাশিয়ায় অবস্থানকালে বিমান বাহিনী প্রধান বিভিন্ন বিমান এবং হেলিকপ্টারের প্রডাক্টশন প্ল্যান্টসহ রাশিয়ার বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনা পরিদর্শন করেন। বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বিদ্যমান সৌহাদ্যপূর্ণ সম্পর্ক সুদৃঢ় ও পেশাগত খাতে পারষ্পরিক সহযোগিতার পরিধি সম্প্র্রসারিত হবে বলে আশা করা যায়। এছাড়াও, এই সফরের মাধ্যমে রাশিয়ার শীর্ষ পর্যায়ের সামরিক ও বেসামরিক ব্যক্তিবর্গের সাথে ফলপ্রসু মত বিনিময় করার সুযোগ সৃষ্টি হয়। যার ফলে, বাংলাদেশ বিমান বাহিনীতে উন্নত প্রযুক্তির সংযোজন, সরঞ্জামাদি সংগ্রহ ও রক্ষণাবেক্ষণে গতিশীলতা এবং সক্ষমতা বৃদ্ধির বিশেষ সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা যায় । বাংলাদেশ বিমান বাহিনী প্রধান রাশিয়া সফর শেষে দেশে ফিরে আসার আগে ইউএই (দুবাই) এ অনুষ্ঠিত ‘দুবাই এক্্রপো-২০২০ ’ পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat