ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১১-০৩
  • ৪৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নভেম্বর মাসের শেষ দিকে জাতির পিতার সমাধিসৌধ কমপ্লেক্সে আয়োজন করা হবে ‘টুঙ্গিপাড়া: হৃদয়ে পিতৃভূমি’ শীর্ষক অনুষ্ঠান এবং লোকজ মেলা। 
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির কার্যালয়ে ‘মিডিয়া, প্রচার ও ডকুমেন্টেশন উপ-কমিটি’র  এক সভায় এ অনুষ্ঠান আয়োজনের কথা জানানো হয়।  
আজ বিকালে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী  ড. হাছান মাহমুদ।  সভাপতির বক্তব্যে  তিনি বলেন, ‘টুঙ্গিপাড়া: হৃদয়ে পিতৃভূমি’ শীর্ষক অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেষ মুজিবুর রহমানের প্রতি বিন¤্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানো হবে। 
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী জানান, নভেম্বর মাসের শেষ দিকে জাতির পিতার সমাধিসৌধ কমপ্লেক্সে আয়োজন করা হবে ‘টুঙ্গিপাড়া: হৃদয়ে পিতৃভূমি’ শীর্ষক অনুষ্ঠান এবং লোকজ মেলা। 
সভায় গত সভার কার্যপত্র উপস্থাপন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো: মকবুল হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থা’র  (বাসস)  ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, বিটিভির মহাপরিচালক সোহরাব হোসেন, বাংলাদেশ বেতারের মহাপরিচালক আহম্মদ কামরুজ্জামান, পিআইবি’র মহাপরিচালক জাফর ওয়াজেদ, দেশ টিভির পরিচালক কবি তারিক সুজাত, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের প্রধান নির্বাহী কর্মকর্তা বেগম মাশুরা হোসেন, দৈনিক আমাদের নতুন সময়ের সম্পাদক নাঈমুল ইসলাম খান, সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল আলম, দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুন, এটিএন বাংলার প্রধান বার্তা সম্পাদক জ.ই. মামুন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতীয় বাস্তবায়ন কমিটির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat