ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-১১-০৭
  • ৫৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

টানা ১৩ দিন বন্ধ থাকার পর চট্টগ্রাম নগরের বহদ্দারহাট এম এ মান্নান ফ্লাইওভারের কালুরঘাটমুখী র‌্যাম্প যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। এর আগে ভারী যান চলাচল রোধে উড়ালসড়কের র‌্যাম্পের তিন মুখে সেইফটি গেট বসিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।
আজ রোববার সকাল থেকে উন্মুক্ত করা হয় বন্ধ থাকা র‌্যাম্পটি। চসিকের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম জানিয়েছেন, হালকা ও মাঝারি যান চলাচলের জন্য র‌্যাম্পটি খুলে দেওয়া হয়েছে। তবে বেশি উচ্চতার যানবাহন চলাচল করতে পারবে না।
এর আগে গত মঙ্গলবার চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) পরিদর্শক দল র‌্যাম্পটি পরিদর্শন করে পিলারে ফাটল না পেয়ে কালুরঘাটমুখী র‌্যাম্প দিয়ে গাড়ি চলাচলের সিদ্ধান্তের কথা জানান।
ঠিকাদার আবুল কালাম বলেন, ওয়েল্ডিং মেশিন দিয়ে সাড়ে ৮ ফুট উচ্চতার মোট ৬টি সেইফটি লোহার পিলারের উপর ২৬ ফুট প্রস্থের উচ্চতা নিয়ন্ত্রক বার বসানো হয়েছে। ভারী যান চলাচল রোধে এ সেইফটি গেট বসানো হয়েছে।
উড়ালসড়ক নির্মাণকারী প্রতিষ্ঠান চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) কনসালটেন্ট ও ডিজাইনারদের সমন্বয়ে গঠিত কমিটি গত ২৭ অক্টোবর পরীক্ষা নিরীক্ষা করে বলেছে, পিলারে কোনো ফাটল নেই। এমনকি ফ্লাইওভারের উপর দিয়ে যান চলাচলেও সমস্যা নেই। তবে চান্দগাঁওমুখী র‌্যাম্প দিয়ে ভারী যানবাহন চলাচল করা যাবে না। এ র‌্যাম্পের ডিজাইনই করা হয়েছে হালকা যানবাহনের জন্য।
উল্লেখ্য, গত ২৫ অক্টোবর বহদ্দারহাট এম এ মান্নান ফ্লাইওভারের কালুরঘাটমুখী আরাকান সড়কের সাথে সংযুক্ত র‌্যাম্পটিতে ‘ফাটলের ছবি’ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওইদিন রাতেই চট্টগ্রাম সিটি করপোরেশন ও সিএমপি যান চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়। সেদিন রাত ১১টা থেকে র‌্যাম্পে যান চলাচল বন্ধ হয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat