ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ১৯৭০-০১-০১
  • ১৮৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ ১০ জন নিহত হয়েছেন। অ্যাডিসন বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটি বিধ্বস্ত হয়।

স্থানীয় ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা জানান, আকাশে ওঠার কিছুক্ষণ পরেই বিমানটি মাটিতে পড়ে বিমানবন্দরের হ্যাঙ্গারে (বিমান রাখার স্থান) ঢুকে পড়ে বিস্ফোরিত হয়।

বিমানবন্দরের উপপরিচালক ডারসি ন্যুজিল জানান, স্থানীয় সময় রোববার রাত ৯টায় ফ্লোরিডার উদ্দেশে ছেড়ে যাওয়ার জন্য উড্ডয়ন করে বিমানটি।

বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেন জরুরি সেবা বিভাগের কর্মীরা। কিন্তু ঘটনাস্থলে পৌঁছে বিমানের কাউকে জীবিত পাননি তাঁরা। 

নিহতদের আত্মীয়স্বজনকে খবর দেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে নিহতদের পরিচয় গোপন রাখা হয়েছে।

ডালাসের কাউন্টি বিচারক ক্লে জেনকিস এক টুইটে বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমাকে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। এ দুর্ঘটনায় যেসব পরিবার প্রিয়জন হারিয়েছে, তাদের জন্য সবাইকে প্রার্থনা করার অনুরোধ করছি। এই পরিবারদের কাছে খবর পৌঁছানোর প্রক্রিয়া চলছে।’

ভিডিও ফুটেজে দেখা যায়, বিমানবন্দরের হ্যাঙ্গার থেকে ঘন কালো ধোঁয়া উঠছে। এ সময় হ্যাঙ্গারের ভেতরে কেউ ছিল না বলে জানা গেছে।

গণমাধ্যম সিবিএসের বরাত দিয়ে বিবিসি জানায়, একটি অসমর্থিত সূত্র দাবি করেছে, ইঞ্জিন বিকল হয়ে ভূপতিত হয় বিমানটি।

যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়টি দেখভাল করার সরকারি বিভাগ এ ঘটনার তদন্ত করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat