ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১১-১৭
  • ৬৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারীর এমপি পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান সমন্বয়ে গঠিত একটি  হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এই আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন এডভোকেট শাহ মঞ্জুরুল হক। এর আগে গতকাল মঙ্গলবার টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারীর এমপি পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি দায়ের করা হয়। মোখলেসুর রহমানের পক্ষে এডভোকেট মো. বোরহান খান এ রিটটি দাখিল করেন।
স্থানীয় আওয়ামী লীগ নেতা মোখলেসুর রহমান এ রিট পিটিশন দায়ের করেছেন। রিটে প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
ডেপুটি এটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত সাংবাদিকদের নিশ্চিত করে বলেন, স্থানীয় বাসিন্দা ও আওয়ামী লীগ নেতা মোখলেসুর রহমান হলফনমায় এমপি হাসান ইমাম খানের শিক্ষাগত যোগ্যতায় গরমিল আছে উল্লেখ করে ২৫ জুলাই স্পিকার বরাবর চিঠি দেন। বিতর্কের বিষয়টি নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশনে পাঠানোর অনুরোধ করেছেন। কিন্তু সেটি না হওয়ায় তিনি ওই চিঠি নিষ্পত্তিতে হাইকোর্টে রিট আবেদন করেছেন। রিট আবেদনে নির্বাচনী হলফনামায় মিথ্যা তথ্য দেয়ার অভিযোগে হাসান ইমান খানের সংসদ সদস্য পদ বাতিল চাওয়া হয়। আজ রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন আদালত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat