ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১১-১৮
  • ৫০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। আজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে (টিএসসি) বিশ্ব দর্শন দিবস উদ্যাপন উপলক্ষে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ  আহবান জানান তিনি ।এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘সমকালীন সংকট মোকাবেলায় দর্শন’।উপাচার্য বলেন, সমাজে এখন সবচেয়ে বড় নৈতিকতার সংকট। এ সংকট নিরসনে শিক্ষার্থীসহ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ।‘দর্শন সমাজের শোষণ, নিপীড়ন, অসংগতি, অযৌক্তিকতা ও অনাকাঙ্খিত বিষয়গুলো নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এ কথা উল্লেখ করে তিনি বলেন, টেকসই উন্নয়ন ও নৈতিক উন্নয়ন এক অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সমাজে নৈতিকতার উন্নয়ন ঘটাতে হবে। বিশ্ব দর্শন দিবস-২০২১ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগ, গোবিন্দ দেব দর্শন কেন্দ্র, নৈতিক উন্নয়ন কেন্দ্র এবং দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন যৌথভাবে এই আলোচনা সভা আয়োজন করে। অনুষ্ঠানে দর্শন বিভাগের অধ্যাপক ড. জসীম উদ্দিন ‘ইথিক্যাল জাষ্টিফিকেশন অব হুইসেল-ব্লয়িং অ্যান্ড প্রটেকশন অব হুইসেল-ব্লোয়ার্স’ র্শীষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন।দর্শন বিভাগের চেয়ারম্যান ও গোবিন্দ দেব দর্শন কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. হারুন রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন, নৈতিক উন্নয়ন কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. শাহ্ কাওসার মুস্তফা আবুলউলায়ী, দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহফুজা রহমান চৌধুরী বাবলী এবং সরকারি তিতুমীর কলেজের দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক নাসিমা আক্তার চৌধুরী বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat