ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-১১-২১
  • ৫৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশের মানুষের কথা অনুধাবন করেই আট বিভাগে ১৫তলা বিশিষ্ট ক্যান্সার, কিডনী, লিভার চিকিৎসার হাসপাতাল নির্মাণ করা হচ্ছে।                              
আজ রোববার সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্বাস্থ্য সেবা বিভাগের স্বাস্থ্য অর্থনীতি ইউনিট কর্তৃক আয়োজিত ‘নিজ পকেট থেকে গৃহস্থালী ব্যয় সংকোচনের কৌশল’ শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাহিদ মালেক বলেন, এসব রোগে প্রতি বছর দেশে সর্বাধিক মৃত্যু ঘটে, এছাড়া অনেক পরিবার প্রায় নিঃস্ব হয়ে যায়। এই ব্যাপারটির গুরুত্ব অনুধাবন করেই দেশের আট বিভাগেই আটটি উন্নত মানের ১৫ তলা বিশিষ্ট ক্যান্সার, কিডনী, লিভার চিকিৎসার হাসপাতাল নির্মাণ করা হচ্ছে।
তিনি বলেন, ক্যান্সার, কিডনী, হার্ট, ডায়াবেটিসের মত অসংক্রামক রোগের (এনসিডিসি) কারনেই বর্তমানে দেশের মানুষের আউট অব পকেট এক্সপেনডিচার বেশি বৃদ্ধি পাচ্ছে।
হাসপাতাল নির্মাণ কাজ একেবারেই শেষ পর্যায়ে আছে জনিয়ে জাহিদ মালেক বলেন, এসব হাসপাতালে হাজারো রোগী বিনা খরচে এরকম নন-কমিউনিকেবল রোগের চিকিৎসা লাভ করবে। এতে করে দেশের মানুষের আউট অব পকেট এক্সপেনডিচার অনেকাংশেই কমে যাবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, রাশিয়াসহ বিশে^র বহু দেশেই মৃত্যুহার এখনো ঊর্দ্ধমুখী। অনেক দেশ লকডাউনে যাচ্ছে। সে সময় বাংলাদেশ করোনায় মৃত্যু শুন্য হলো। এটি স্বাস্থ্যখাতের সফল পরিকল্পনা, পরিশ্রম এবং প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগের ফসল। তবে, আমাদেরকে কোনভাবেই আত্মতুষ্টিতে ভোগা যাবে না। কারণ, এটি যাতে আবারো বড় কোন আঘাত হানতে না পারে সেজন্য কাজ করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া। সভায় মূল প্রবন্ধ তুলে ধরেন স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ডাঃ মোহাম্মদ শাহাদৎ হোসেন, অতিরিক্ত সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ।
সভায় আগত স্বাস্থ্য সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় দেশের মানুষের আউট অব পকেট এক্সপেনডিচার বৃদ্ধির কারণগুলি তুলে ধরেন ও সাধারণ মানুষের চিকিৎসা ব্যয় কমানোর কৌশল নির্ধারণী তথ্য উপাত্ত তুলে ধরেন।
 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat