ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-১১-২৪
  • ৬২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বৃহত্তর চট্টগ্রামের সেরা ৪২ করদাতাকে সম্মাননা দিয়েছে চট্টগ্রাম আয়কর বিভাগ। অনুষ্ঠানে এ করদাতাদের ফুল, স্মারক, সনদ ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
চট্টগ্রাম চেম্বার ভবনের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে আজ দুপুরে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজারের ৪২ জন সেরা করদাতাকে উৎসবমুখর পরিবেশে সম্মাননা জানানো হয়।
কর অঞ্চল-১ এর কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম। স্বাগত বক্তব্য রাখেন কর অঞ্চল-৪ এর কমিশনার এমএম ফজলুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কর কমিশনার একেএম হাসানুজ্জামান, কর আপিল কমিশনার মঞ্জুমান আরা বেগম, ভ্যাট কমিশনার মোহাম্মদ আকবর হোসেন, কর অঞ্চল ৩ এর কমিশনার মো. মাহমুদুর রহমান, মেট্রোপলিটন চেম্বার সিএমসিসিআই পরিচালক জাহাঙ্গীর আলম চৌধুরী, কর আইনজীবী সমিতির সভাপতি এনায়েত উল্লাহ প্রমুখ।
মাহবুবুল আলম বলেন, বাংলাদেশকে উন্নত বিশে^র কাতারে উন্নীত করতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের এ উন্নয়ন অভিযাত্রায় সক্ষম ব্যক্তিদের ভ্যাট-ট্যাক্স দিতে হবে সরকারকে।
তিনি বলেন, আমরা ব্যবসায়ীরা দেশের সার্বিক উন্নয়নের জন্য ভ্যাট-ট্যাক্স দিতে চাই। কিন্তু কোনো ধরণের হয়রানি বা ভয়ভীতি থেকে নয়, স্বেচ্ছায় দেব। আবার কতিপয় ব্যক্তির ওপর বোঝা চাপিয়ে দিলে চলবে না। করের আওতা বাড়াতে হবে। তিনি প্রতিটি উপজেলায় কর অফিস চালুর প্রস্তাব করে বলেন, তাহলে করদাতা যেমন বাড়বে, করের পরিমাণও বাড়বে।
অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন সহকারী কমিশনার আমিরুল ইসলাম ও তাসনিম আফরিন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat