ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২১-১১-৩০
  • ৬৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

করোনার নতুন ধরন ওমিক্রনের কারনে দক্ষিণ আফ্রিকায় চলতি সপ্তাহে দৈনিক সংক্রমণ ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে। 
সোমবার শীর্ষস্থানীয় একজন ভাইরাসবিদ এ বিষয়ে সতর্ক করেন।
স্বাস্থ্য পর্যবেক্ষকরা রোববার ২ হাজার ৮শ’রও বেশি নতুন শনাক্তের খবর জানিয়েছেন , যা আগের সপ্তাহে গড়ে ছিল পাঁচশ । এর আগের সপ্তাহে ২৭৫ জন সংক্রমিত হয়েছিল।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিংয়ে ড. সেলিম আবদুল করিম অনলাইনে বলেন, আমরা সংক্রমণ তীব্র হওয়ার আশংকা করছি। সপ্তাহান্তে দৈনিক সংক্রমণ সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে। 
এদিকে দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীরাও তীব্র সংক্রামক করোনার নতুন ধরনের ঘোষণা দিয়েছেন। 
তবে স্বাস্থ্য মন্ত্রী জো ফালা বলেছেন, একেবারেই আতংকিত হওয়ার কিছু নেই। 
গত ডিসেম্বরের বেটা ধরনের উল্লেখ করে তিনি বলেন, আমরা আগেও এ ধরনের সংক্রমণ দেখেছি। 
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকায় এ পর্যন্ত ২৯ লাখ লোক করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে ৮৯ হাজার ৭৯৭ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat