ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১১-৩০
  • ৩৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আজ বলেছেন, ঢাকায় আগামী ৪ ও ৫ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ‘বিশ্ব শান্তি সম্মেলনে’ ঢাকা একটি ‘শান্তি ঘোষণা’ গ্রহণ করবে। সম্মেলনে বিশে^র ৯০টিরও বেশি দেশের শান্তি কর্মীদের সমাবেশের আশা করা হচ্ছে। তিনি বলেন, প্রায় ৯১টি দেশের শান্তি কর্মীরা আমাদের শান্তি সম্মেলনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে, এখানে তারা বিশ্ব শান্তি বিষয়ে একটি ঘোষণা তৈরি করবেন।
বিশ্ব শান্তি সম্মেলন উপলক্ষে রাজধানীতে মাওলানা ভাসানি হকি স্টেডিয়ামে টি-১০ ক্রিকেট ম্যাচের উদ্বোধনকালে পররাষ্ট্রমন্ত্রী এই মন্তব্য করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার ৫০ বছর উদযাপন উপলক্ষে বাংলাদেশ ‘বিশ্ব শান্তি সম্মেলন’ আয়োজন করছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু সারা জীবন বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে গেছেন কারণ তিনি বিশ্বাস করতেন ‘উন্নয়নের জন্য শান্তি অপরিহার্য’। তিনি বলেন, ঢাকা এই সম্মেলনে কোন রাষ্ট্র প্রধান বা সরকার প্রধানকে আমন্ত্রণ জানায়নি, বরং শান্তি ও সহিষ্ণুতার সংস্কৃতি প্রচারের জন্য বিভিন্ন দেশের শান্তি কর্মী, লেখক, কবি, গায়ক, নাগরিক এবং সমাজের বিশিষ্ট জনদের সম্মেলনে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
প্রীতি ম্যাচের পর পররাষ্ট্রমন্ত্রী অংশগ্রহণকারী খেলোয়াড়দের হাতে ট্রফি ও পদক তুলে দেন। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat