ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১১-৩০
  • ৪৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

অবিলম্বে নবম ওয়েজবোর্ড রোয়েদাদ সংশোধনের জন্য সরকারের প্রতি এবং বাস্তবায়নের জন্য মালিক কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছে বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন।
বিএফইউজে সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ আজ এক বিবৃতিতে বলেন, ২০১৯ সালের ২২ সেপ্টেম্বর যে রোয়েদাদ ঘোষণা করা হয়েছে তাতে গ্র্যাচুইটি ও আয়কর সম্পর্কিত জটিলতা রয়ে গেছে, যা সম্পূরক গেজেটের মাধ্যমে সংশোধন করা সম্ভব।
অন্যদিকে এ ওয়েজবোর্ডের ৪৫ শতাংশ মহার্ঘভাতাসহ ঘোষিত রোয়েদাদ একটি প্রতিষ্ঠান ব্যাতিত কোথাও বাস্তবায়ন না হওয়ায় নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, সরকার ঘোষিত রোয়েদাদ কেন বাস্তবায়িত হয়নি তা খতিয়ে দেখার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগী হওয়া প্রয়োজন।
গণমাধ্যমে বিরাজমান চরম বিশৃংখলা দূর করতে পদক্ষেপ নেয়ার জন্য সরকার ও মালিক কর্তৃপক্ষের প্রতি আহবান জানান বিএফইউজে সভাপতি ও মহাসচিব।
এ ছাড়া পৃথক বিবৃতিতে বিএফইউজেÑবাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন মুন্সীগঞ্জে সাংবাদিক বাছির উদ্দিন জুয়েলের ওপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে।
বিএফইউজে সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও শাস্তি দাবী করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat