ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১২-০৬
  • ৩৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে টেকসই ও গুনগত  মানের  গ্রামীণ রাস্তা নির্মাণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের পরামর্শ দেয়া হয়েছে।
কমিটির সভাপতি এ বি তাজুল ইসলামের সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ পরামর্শ দেয়া   হয়।
কমিটির সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, মো. আফতাব উদ্দিন সরকার, মীর মোস্তাক আহমেদ রবি, জুয়েল আরেং, মাসুদ উদ্দিন চৌধুরী এবং কাজী কানিজ সুলতানা সভায় অংশগ্রহণ করেন। 
সভায় কমিটির  গত সভার গৃহীত সিদ্ধান্ত সমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা, গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসইকরণের লক্ষ্যে হেরিংবোন বন্ড ((২য় পর্যায়) প্রকল্প, গ্রামীণ রাস্তায় কম-বেশী (১৫ মিঃ দৈর্ঘ্য পর্যন্ত) সেতু /কালভার্ট নির্মাণ প্রকল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। 
সভায় মানসম্মত ও ব্যবহার উপযোগী কম্বল বিতরণ করার জন্য কমিটির পক্ষ থেকে মন্ত্রণালয়কে ধন্যবাদ জানানো হয়। এ উদ্যোগ অব্যাহত রাখার জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।
সভায়  গ্রামীণ রাস্তায় ১৫ মিটার দৈর্ঘ্য পর্যন্ত সেতু/কালভার্ট নির্মাণ ব্যয় অতিরিক্ত ৫% পর্যন্ত বৃদ্ধি করতে মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
এ ছাড়া, ইতোপূর্বে গঠিত তিনটি সাব-কমিটির রিপোর্ট প্রদানের সময় দুইমাস বৃদ্ধি করা হয়।
সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat