ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১২-০৭
  • ৬৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জয়পুরহাট জেলায় এবার ১ লাখ ৩১ হাজার ৬৩৫ জন শিশুকে ভিটামিন ’এ’ প্লাস খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে । জেলায় ভিটামিন ’এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
আগামী ১১ থেকে ১৪ ডিসেম্বর চার দিন ব্যাপী জাতীয় ভিটামিন ’এ’ প্লাস ক্যাম্পেইন-২০২১ সফল করার লক্ষ্যে জেলা সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে মঙ্গলবার জেলা পর্যায়ে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালার আয়োজন করা হয়। সিভিল সার্জন ডা: ওয়াজেদ আলী সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালায় সভাপতিত্ব করেন। ভিটামিন ’এ’ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে বিভিন্ন বিষয় তুলে ধরে পাওয়ার প্রেজেন্টেশন উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা: জালাল হোসেন। জেলায় এবার ১ লাখ ৩১ হাজার ৬৩৫ জন শিশুকে ভিটামিন ’এ’ খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে । কর্মশালায় জানোনো হয় জেলায় ভিটামিন ’এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। ৬-১১ মাস বয়সের শিশুর সংখ্যা হচ্ছে ১১ হাজার ৬৪৭ জন । এদের খাওয়ানো হবে নীল রঙের ভিটামিন ’এ’ ও ১২ থেকে ৫৯ মাস বয়সের শিশুর সংখ্যা হচ্ছে ১ লাখ ১৯ হাজার ৯৮৮ জন। এদেরকে লাল রঙের ভিটামিন ’এ’ খাওয়ানো হবে। জেলার পাঁচ উপজেলায়, ইউনিয়ন, পৌরসভা ও ভ্রাম্যমাণসহ মোট ৮ শ ২৫ টি কেন্দ্রে স্বাস্থ্য সহকারী, পরিবার কল্যাণ সহকারী এবং স্বেচ্ছাসেবী হিসেবে ৪ হাজার ১২৫ জন দায়িত্ব পালন করবেন। প্রতিটি ইউনিয়নে ২৪ টি করে কেন্দ্রসহ প্রতি উপজেলায় অতিরিক্ত একটি কেন্দ্র ও পৌর এলাকার জন্য ৫২টি কেন্দ্র থাকবে। ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের মধ্যে ভিটামিন এ অভাবজনিত রাতকানা রোগের প্রাদুর্ভাব এক শতাংশের নিচে কমিয়ে আনার লক্ষ্যে আগামী ১১ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর চার দিন ব্যাপী সকাল ৮ টায় শুরু হয়ে বিলেক ৪ টা পর্যন্ত এ ক্যাম্পেইন চলবে বলে জানান, সিভিল সার্জন ডাঃ ওয়াজেদ আলী। জেলা পর্যায়ে দায়িত্ব পালনকারী সাংবাদিকরা ওই কর্মশালায় অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat