ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১২-১১
  • ৭৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মার্কিন প্রেসিডেন্ট  জো বাইডেন রুশ-ইউক্রেন উত্তেজনা নিয়ে নতুন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ এর  সাথে আলোচনা করেছেন।
ইউক্রেন সীমান্তে রাশিয়ার হাজার হাজার সৈন্য জড় করার প্রেক্ষিতে শুক্রবার শলৎজকে ফোন করেন বাইডেন।
এক টুইটার বার্তায় বাইডেন বলেন, ‘জার্মানীর নতুন নেতা হওয়ার প্রেক্ষিতে আমি শলৎজকে অভিনন্দন জানিয়েছি’।
তিনি বলেন, আমি রাশিয়ার অস্থিতিশীল সামরিক তৎপরতা মোকাবেলায় ট্রান্সআটলান্টিক প্রচেষ্টাসহ বৈশ্বিক চ্যালেঞ্জসমূহের ক্ষেত্রে এক সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।
ইউক্রেনে রাশিয়া হামলা চালাতে পারে এ আশংকার কারনে বাইডেন সপ্তাহজুড়েই টেলিফোনে জোর কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন।  
মঙ্গলবার তিনি রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সাথে কথা বলে তাকে হামলার বিষয়ে সতর্ক করেন। এছাড়া পুতিনের সাথে কথা বলার আগে ও পরে তিনি ইউরোপীয় শক্তিধর দেশগুলোর সাথেও আলোচনা করেন। বাইডেন বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট এবং পূর্ব ইউরোপের নয় দেশীয় জোটের নেতৃবন্দের সাথে কথা বলেন।
হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, রুশ ইউক্রেন উত্তেজনা ছাড়াও বাইডেন ও শলৎজ করোনা মহামারি, জলবায়ু পরিবর্তনসহ নানা ধরনের বৈশ্বিক চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat