ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১২-১২
  • ৮৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বিদেশে সকল মিশনে বঙ্গবন্ধু কর্নার স্থাপন সারা বিশ্বে বাংলাদেশের জনকূটনীতিতে বড় ভূমিকা পালন করবে।
তিনি বলেন, বঙ্গবন্ধু কর্নার শুধুমাত্র মিশনের একটি কক্ষ নয়, এটি আমাদের ব্যাপক অর্থনৈতিক সাফল্য... একটি জাতি হিসাবে আমাদের সক্ষমতা সম্পর্কে বিভিন্ন দেশের জনগণকে সংবেদনশীল করতে আমাদের জনকূটনীতির একটি বড় ভূমিকা পালন করবে।
শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অ্যাসোসিয়েশন অফ ফরমার বিসিএস (এফএ) এ্যাম্বাসেডর (এওএফএ) আয়োজিত ‘চির অম্লান বঙ্গবন্ধু ’ আয়োজিত আলোচনায় পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
বাংলাদেশ সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গুরুত্বপূর্ণ দফতর এবং বিদেশে সকল বাংলাদেশ মিশনে বই, ছবি, ভিডিও ক্লিপ ও বিভিন্ন দলিলসহ বঙ্গবন্ধু কর্নার স্থাপন করেছে।    
ড. মোমেন বলেন, বাংলাদেশের মিশনগুলো তাদের নিজ নিজ আয়োজক দেশের বোদ্ধা শ্রেণি ও প্রবাসীদের যুক্ত করতে পারবে। তারা বঙ্গবন্ধু আদর্শ এবং বাংলাদেশের সাফল্যকে কমিউনিটি পর্যায়ে ছড়িয়ে দিতে পারবে।      
তিনি আরও বলেন, এটি বিশ্বজুড়ে আমাদের অর্থনৈতিক কূটনীতি প্রচেষ্টায় পরিপূরক হবে। রাষ্ট্রদূত শমসের মবিন চৌধুরীর সভাপতিত্বে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনও আলোচনায় বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat