ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-১২-১৩
  • ৫৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভারতে মুদ্রাস্ফীতি এবং জ্বালানির ক্রমবর্ধমান মূল্য বৃদ্ধির জেরে রাজস্থানের জয়পুরে মহাসমাবেশ করেছে দেশটির প্রধান বিরোধীদল কংগ্রেস। সেখানে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন সরকারের তীব্র সমালোচনা করেছেন রাহুল গান্ধী। খবর প্রকাশ করেছে এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, মূলত হিন্দুত্ববাদ নিয়ে বিজেপির কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন, ‘ভারত হিন্দুদের দেশ; হিন্দুত্ববাদীদের নয়। হিন্দুত্ববাদী তারাই যারা যে কোনো মূল্যে ক্ষমতায় থাকতে চায়। দেশে মুদ্রাস্ফীতি এবং দুর্ভোগের জন্য আজ তারাই দায়ী।’
রাহুল গান্ধী বলেন, ‘আমি একজন হিন্দু। এখানে যারা উপস্থিত আছেন সব মানুষ হিন্দু। কিন্তু তারা (বিজেপি) হিন্দুত্ববাদী। একজন হিন্দু সত্যাগ্রহে আগ্রহী। আর হিন্দুত্ববাদীরা কেবল ক্ষমতার পেছনে থাকে। তারা সত্যকে পরোয়া করে না।’
‘হিন্দু কে? এমন একজন যিনি প্রতিটি ধর্মকে সম্মান করেন এবং কাউকে ভয় পান না। যারা ক্ষমতায় আছে তারা মিথ্যা হিন্দু। ভারত হিন্দু রাজ নয়, হিন্দুত্ববাদী রাজের সম্মুখীন হচ্ছে। আমরা এই হিন্দুত্ববাদীদের সরিয়ে একটি হিন্দু রাজ আনতে চাই’, যোগ করেন তিনি।
কংগ্রেসের এই নেতা আরও বলেন, ‘একজন শিখ বা মুসলমানকে মারধর করা কি হিন্দু ধর্ম? কোন বইয়ে এটা লেখা আছে, আমি দেখিনি। আমরা বলি হিন্দুত্ব আর হিন্দু ধর্মের মধ্যে পার্থক্য আছে। এটা খুবই সহজ যুক্তি। যদি আপনি হিন্দু হন, তাহলে কেন আপনার হিন্দুত্ববাদ প্রয়োজন হবে? কেন আপনার এই নতুন নাম দরকার?’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat