ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১২-১৩
  • ৭০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বগুড়া পৌরভার ১২ টি ওয়ার্ডকে ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসি ক্যামেরা) আওতায় আনা হচ্ছে।বগুড়া পৌর মেয়র রেজাউল করিম বাদশা জনান- জেলায় ছিনতাই, হত্যা, সন্ত্রাসী কার্যক্রমকে নিয়ন্ত্রণ করার জন্য পৌরসভা ১২ টি ওয়ার্ডের কাউন্সিলরদের সিসি কামেরার জন্য ৩ লাখ টাকা বরাদ্ধ দিয়েছে। সব মিলয়ে ৫০ লাখ টাকা ব্যায়ে ১২ টি ওয়ার্ডে সিসি ক্যামেরা বসানো হচ্ছে। প্রতিটি ওয়ার্ডের জন্য ২০ ক্যামেরা বরাদ্দ দেয়া হয়েছে। এ ছাড়া কাউন্সিলররা নিজ অর্থায়নে প্রায় ৩০ থেকে ৫০ টা করে ক্যামেরা স্থাপন করছেন।
তিনি জানান- শহরে সন্ত্রাসীদের চিহ্নিত করতেই এই পৌরসভা নিজ অর্থায়নে এই ব্যাবস্থা নিয়েছে। বগুড়া শহরের ১০ নাম্বার ওয়র্ডের কাউন্সিলর আরিফুর রহমান জানান, তার নিজ অর্থায়নে ৬৪ টি সিসি ক্যামেরা বিভিন্ন বিদ্যুতের খুটির সাথে স্থাপনের কাজ প্রায় শেষ করেছেন। অন্যান্য কাউন্সিলররাও পৌরসভার অর্থায়নের বাইরে নিজ উদ্যেগে সিসি ক্যামেরা স্থাপন করছেন।
১১ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর সিপার আল বখতিয়ার জানান, তিনি পৌর অর্থায়নে ও তার নিজস্বা অর্থায়নে মোট ৩২ টি সিসি ক্যামেরা লাগানোর কাজ শেষ করেছেন। এভাবে প্রতিটি ওয়ার্ড কাউন্সিলর তারা নিজ খরচে সিসি ক্যামেরা লাগিছেন।
জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী এই উদ্যোকে স্বাগত জানিয়ে বলেছেন, শহরের সাতমাথা এলাকাকে সার্বক্ষণিক সিসি ক্যামেরা মাধ্যমে বিশেষ নজরদারী রাখা হবে। এছাড়া ১২ টি ওয়ার্ডের মধ্যে যে সব ওয়ার্ডে সন্ত্রাসী কার্যক্রম বেশি সে গুলোতেও নজরদারী রাখা হবে। তিনি বলেন, এই ক্যামেরার জন্য পুলিশ একটি কন্ট্রোল রুম স্থাপন করা হবে। ক্যামেরাগুলো দিয়ে নজরদারীর ব্যবস্থা রাখা হবে। এর ফলে সন্ত্রাসদের গতিবিধি সহজে শনাক্ত করা যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat