ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-১২-১৭
  • ৫০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইরাকের উত্তরাঞ্চলে প্রবল বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় আটজন মারা গেছে।স্বায়ত্ত্বশাসিত কুর্দিস্তান অঞ্চল আরবিলের প্রাদেশিক গভর্র্ণর ওমিদ খোশনাউ এর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ কথা জানায়। 
তিনি বলেন, গুরুতর খরা মোকাবেলার পর শক্তিশালী ঝড়ের কবলে পড়ে ভোর হওয়ার আগেই ঘরবাড়ি পানিতে ডুবে গেলে অনেকে বিস্মিত হয়ে পড়ে। 
তিনি জানান, বন্যায় নারী ও শিশুসহ ৮ জনের প্রাণহানি হয়েছে। বিশেষ করে শ্রমিক অধ্যুষিত জেলা আরবিল শহর অরবিলের পূর্বাঞ্চলে উল্লেযোগ্য ক্ষতি সাধিত হয়েছে। তিনি আরো জানান, বাসিন্দাদের সাহায্য করতে আসা সিভিল ডিফেন্সের ৪ সদস্য এ সময় আহত হয়েছে।
সিভিল ডিফেন্সের মুখপাত্র সারকাউত কারাচ বলেন, "মৃত আটজনের মধ্যে একজন বজ্রপাতে মারা  গেছেন, অন্যরা তাদের বাড়িতে ডুবে মারা গেছে।” তিনি আরো বলেন, অনেক মানুষ তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat