ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-১২-২০
  • ৫৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে চিকিৎসা সেবার মান বৃদ্ধি পেয়েছে। তাই এখন বিদেশে না গিয়ে দেশে চিকিৎসা করালে সুফল পাওয়া যাবে।আজ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ)  শহীদ ডা. মিলন হলে ইউরোলজি বিভাগ ও বাংলাদেশ এ্যাসোসিয়েশন অফ ইউরোলজিক্যাল সার্জন্সের (বিএইউএস)  যৌথ উদ্যোগে রোবটিক সার্জারি  ও ল্যাপারোস্কপি বিষয়ক বৈজ্ঞানিক সেমিনারে  তারা একথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএসএমএমইউ উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও বিএইউএস-এর সভাপতি অধ্যাপক ডা.মো: হাবিবুর রহমান দুলাল। প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্রের সেটন হল ইউনিভার্সিটি মেডিক্যাল স্কুল, ক্লিফটন-এর সহযোগী অধ্যাপক ডা. মোতাহার আহমেদ। বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের অধ্যাপক ও বিএইউএস-এর মহাসচিব অধ্যাপক ডা. তৌহিদ মোহাম্মদ সাইফুল হোসেন দিপু এর সঞ্চালনা করেন
অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, বিএসএমএমইউ-এ সর্বস্তরের রোগীর চিকিৎসাসেবা নিশ্চিত করা সহ বিভিন্ন উদ্যোগ চলমান রয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে এখন সকল ধরনের উন্নতমানের সার্জারির ব্যবস্থা রয়েছে। তারপরেও এই বিশ্ববিদ্যালয়ে যাতে  সব ধরনের সার্জারিতে সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহারসহ বিশ্বমানের সার্জারিসহ চিকিৎসাসেবা প্রদান করা যায় তা নিশ্চিত করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat