ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১২-২৬
  • ৬০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গ্রিসের প্রাক্তন প্রেসিডেন্ট করোলোস পাপুলিয়াস রোববার মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।
প্রেসিডেন্ট কাতেরিনা সাকেলারোপুলু এক বিবৃতিতে করোলোস পাপুলিয়াসের প্রতি শেষ শ্রদ্ধা এবং ধন্যবাদ জানিয়ে বলেন, "তিনি দায়িত্ব পালনকালে দৃঢ়তার সাথে সামাজিক সংহতি ও জাতীয় ঐক্য রক্ষা করেছিলেন।"
পাপুলিয়াস ২০০৫ সালে নির্বাচিত ও ২০১০ সালে পুন:নির্বাচিত হয়ে প্রেসিডেন্ট হিসেবে এক দশক দায়িত্ব পালন করেছেন। দেশটি বিগত দুই দশক আগে যখন গুরুতর রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতায় নিমজ্জিত হয়েছিল তখন ২০১০ সালে তিনি পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে গুরু দায়িত্ব পালন করেছিলেন। আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাগুলোর পরামর্শে এ সময় কঠোর ব্যবস্থা গ্রহন করায় তার জনপ্রিয়তা ক্ষুন্ন হয়।
তিনি ১৯২৯ সালে উত্তর-পশ্চিম গ্রীসের আইওয়ানিনাতে জন্মগ্রহণ করেন। তিনি জাতীয় পোল ভল্ট চ্যাম্পিয়ন ও জাতীয় ভলিবল দলের সদস্য ছিলেন।
পরবর্তীতে তিনি এথেন্স, ইতালি এবং জার্মানিতে আইন নিয়ে পড়াশোনা করেন এবং ১৯৬৩ সালে তিনি আইন পেশায় যোগ দেন।
গ্রিসে ১৯৬৭-১৯৭৪ সালের একনায়কত্ব চলাকালিন তিনি জার্মানিতে নির্বাসনে ছিলেন এবং প্যান- হেলেনিক সমাজতান্ত্রিক আন্দোলন (পাসোক)-এর প্রতিষ্ঠাতাদের অন্যতম।  
তিনি ১৯৭৭ থেকে ২০০০ সাল পর্যন্ত সংসদ সদস্য ছিলেন এবং সমাজতান্ত্রিক সরকারের পররাষ্ট্রমমন্ত্রী হিসেবে দুইবার দায়িত্ব পালন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat