ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০১-০১
  • ৬২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ তার পুত্রবধূ ক্যামিলাকে মর্যাদাপূর্ণ ব্রিটিশ অর্ডার অব গার্টার নিয়োগ দেয়ার কথা জানিয়েছেন। এর মধ্য দিয়ে ক্যামিলার রাজকীয় অবস্থান আরো জোরদার হচ্ছে। 
এক রাজকীয় ঘোষণায় বলা হয়, সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লসের স্ত্রী ক্যামিলাকে প্রাচীন অর্ডার অব গার্টারের সদস্য হিসেবে অন্তর্ভূক্ত করা হচ্ছে। রাণীর সন্তান চার্লস, অ্যানি, এন্ড্রু ও এডওয়ার্ড এবং প্রিন্স উইলিয়ামকে আগেই অর্ডার অব গার্টারে অন্ত’র্ভূক্ত করা হয়। কিন্তু তাদের স্ত্রীদের নয়। 
চার্লস ও ক্যামিলা ২০০৫ সালে বিয়ে করেন। সাম্প্রতিক বছরগুলোতে ক্যামিলা তার রাজকীয় দায়িত্ব বাড়িয়ে দিয়েছিলেন। এছাড়া তার জনসমর্থও বেড়েছে। 
রাণীর পূর্বসূরি রাজা তৃতীয় এডওয়ার্ড ১৩৪৮ সালে বীরত্বের প্রাচীনতম এ অর্ডারটি প্রতিষ্ঠিত করেন। এটি ব্রিটেনের সর্বোচ্চ সম্মান। অসামান্য জনসেবা ও অর্জনের জন্যে এ সম্মান দেয়া  হয়। এর সদস্যদের নাইট কিংবা ভদ্রমহিলা ডাকা  হয়। 
তারা উইন্ডসর ক্যাসেলে সেন্ট জর্জ চ্যাপেলে বার্ষিক সার্ভিসে যোগ দেন। এ সময়ে তারা সাদা উটপাখির পালক, নীল মখমলের পোশাক ও কালো মখমলের টুপি পরে শোভাযাত্রায় অংশ নেন। 
ব্রিটেনে এ পর্যন্ত রাজ পরিবারের সদস্য নন এমন ২৪ জনকে এ অর্ডারে অন্তর্ভূক্ত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat