ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-০১-০৩
  • ৮৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

করোনা মহামারি ও অন্যান্য কারণে কাজ হারিয়ে গ্রামে ফিরে যাওয়া জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে ৫০০  কোটি টাকার ‘ঘরে ফেরা’ বিষয়ক পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এর আওতায় দরিদ্র জনগোষ্ঠি জামানত ছাড়াই স্বল্প সুদে ঋণ পাবেন। 
সোমবার বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, করোনা মহামারির কারণে শহরকেন্দ্রিক জনগোষ্ঠীর উল্লেখযোগ্য সংখ্যক কর্মজীবী মানুষ হঠাৎ কাজ হারিয়ে গ্রামাঞ্চলে ফিওে যেতে বাধ্য হয়েছে। উপযুক্ত কর্মসংস্থান তৈরিতে তাদের প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় আনা একান্ত প্রয়োজন। পাশাপাশি এ সকল জনগোষ্ঠিকে স্বল্প সুদে ঋণ প্রদান করলে গ্রামাঞ্চলে আয়উৎসারী কর্মকান্ড আরও গতিশীল হবে। সেলক্ষ্যে এই তহবিল গঠন করা হয়েছে।
কেন্দ্রিয় ব্যাংকের নিজস্ব এই তহবিলের আওতায় একজন গ্রাহক সর্বোচ্চ ৫ লাখ টাকার ঋণ নিতে পারবেন। গ্রাহক পর্যায়ে ঋণের সর্বোচ্চ সুদহার হবে ৬ শতাংশ এবং ঋণ প্রদানের ক্ষেত্রে কোন নিরাপত্তা জামানত গ্রহণ করা যাবে না। 
বাংলাদেশ ব্যাংক জানায়, স্বল্প পুঁজির স্থানীয় ব্যবসা, পরিবহন খাতে ক্ষুদ্র ও মাঝারী যানবাহন ক্রয়, ক্ষুদ্র প্রকৌশল শিল্প, মৎস্য চাষ, গরু, ছাগল, হাঁস-মুরগী পালন, তথ্য প্রযুক্তি সেবা কেন্দ্র ও অন্যান্য সেবা উৎসারী কর্মকান্ড, বসতঘর নির্মাণ, সবজি ও ফলের বাগান এবং কৃষি যন্ত্রপাতি ক্রয় ও ফসল বিপণনের সাথে জড়িতরা এই ঋণ সুবিধা পাবেন। 
৫০০ কোটি টাকার এই তহবিলের আকার প্রয়োজনে বাড়ানো হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকসমূহ মূলত তহবিল পরিচালনা করবে। তবে বেসরকারি খাতের এবং বিদেশী কোন ব্যাংক এই কর্মসূচিতে অংশগ্রহণে ইচ্ছুক হলে কেন্দ্রিয় ব্যাংকের কৃষি ঋণ বিভাগে আবেদন করে সেই সুযোগ নিতে পারবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat