ব্রেকিং নিউজ :
মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী টাঙ্গাইলে শিশু মেলা অনুষ্ঠিত বিনিয়োগ বৃদ্ধি ও ব্যবসার পরিবেশ উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মাহদী আমিন বাংলাদেশি পণ্য আমদানি বাড়াতে চীনের প্রতি গভর্নরের আহ্বান বিশ্ব পর্যটন দিবস উদ্যাপনে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ মেজর (অব.) মোজাফফরকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল
  • প্রকাশিত : ২০২২-০১-০৫
  • ৩৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সামাজিক যোগাযোগ মাধ্যমসমূহে গুজব এবং অসত্য সংবাদ প্রকাশ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে যুগোপযোগী আইন প্রণয়নের উদ্যোগ গ্রহণের সুপারিশ করা হয়েছে।
কমিটির সভাপতি হাসানুল হক ইনুর সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় এ সুপারিশ করা  হয়।
সভায় কমিটির সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, কাজী কেরামত আলী, বেগম সিমিন হোসেন (রিমি), সাইমুম সরওয়ার কমল ও খঃ মমতা হেনা লাভলী অংশগ্রহণ করেন।
সভায় কমিটির ৯ম বৈঠকের কার্যবিবরনী আংশিক সংশোধিত আকারে সর্বসম্মতিতে নিশ্চিত করা হয় ও সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।
সভায় প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ এবং বাংলাদেশ ফিল্ম আর্কাইভ এর চলমান কার্যক্রম পর্যালোচনা করা হয়। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম প্রতিনিধিদের পরবর্তী কমিটির বৈঠকে আমন্ত্রণ জানানোর জন্য সুপারিশ করা হয়।
সভায় বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইন্সটিটিউটের কার্যক্রম সম্পর্কে একটি প্রতিবেদন আগামী বৈঠকে উপস্থাপনের জন্য মন্ত্রণালয়কে পরামর্শ  দেয়া হয়। বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইন্সটিটিউটের সার্বিক কার্যক্রম এবং ভবিষ্যৎ করণীয় সম্পর্কে একটি সুপারিশ আগামী ২ মাসের মধ্যে সংসদীয় স্থায়ী কমিটির নিকট উপস্থাপনের পরামর্শ দেয়া হয়। এ জন্য ৩ সদস্য বিশিষ্ট একটি সাব কমিটি গঠন করা হয়।
বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সম্বলিত তথ্যসমূহ ডিজিটাল ফরমেটে সরকারের কেন্দ্রীয় ডাটা সেন্টারে সংরক্ষণ করার এবং প্রেস ইন্সটিটিউট অব বাংলাদেশ এর নিকট সংরক্ষিত গ্রন্থসমূহ সোস্যাল মিডিয়ায় আপলোড করার পাশাপাশি ১৯৪৭ হতে ১৯৭১ সাল পর্যন্ত ঘটনাসমূহ নিয়ে মুক্তিসংগ্রামের বিষয়টি গবেষণা করার সুপারিশ করা হয়।
সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মোঃ মকবুল হোসেন, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক সোহরাব হোসেন, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক শাহিন ইসলাম, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার (অ:দা:) মোঃ শাহেনুর মিয়াসহ মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থার প্রধান, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং  সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat