ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-০১-১৮
  • ১০০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশীদ আলম বলেছেন, করোনা নিয়ন্ত্রণে সরকারের পাশাপাশি রাইজ প্রকল্পের সহযোগিতা ইতিবাচক প্রভাব ফেলবে। তিনি বলেন, ‘সাম্প্রতিক কোভিড-১৯ এর উত্থানের সাথে সাথে যথাযথ আইসিইউ চিকিৎসা এখন অত্যাবশ্যক। রাইজ প্রকল্পের প্রশিক্ষণ স্বাস্থ্য অধিদপ্তর ও সরকারের করোনা অতিমারী নিয়ন্ত্রণের প্রচেষ্টায় ইতিবাচক প্রভাব ফেলবে।’ আজ রাজধানীর একটি হোটেলে ইউএসএইড ‘রাইজ ভেন্টিলেটর ডেপ্লয়মেন্ট এন্ড টেকনিক্যাল এসিস্ট্যান্স প্রজেক্ট’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ইউএসএইড এর রাইজ প্রকল্প স্বাস্থ্য অধিদপ্তর, জ্যাপাইগো এবং বাংলাদেশ সোসাইটি অব এনেস্থেসিওলজিস্ট, ক্রিটিক্যাল কেয়ার ও পেইন ফিজিসিয়ানস (বিএসএসিসিপিপি) যৌথভাবে বাস্তবায়ন করছে। এই প্রকল্প সারা বাংলাদেশে আইসিইউ পরিষেবাগুলোকে কার্যকরি ও শক্তিশালী করতে প্রযুক্তিগত সহায়তা করছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হসপিটাল সার্ভিসেস ম্যানেজমেন্টের লাইন ডিরেক্টর প্রফেসর ডা. মো. মাজহারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোভিড-১৯ ন্যাশনাল এডভাইজরি কমিটির সদস্য সিনিয়র কনসালটেন্ট প্রফেসর ডা.  খলিলুর রহমান, কোভিড-১৯ ন্যাশনাল এডভাইজরি কমিটির সভাপতি প্রফেসর ডা. মো. শহীদুল্লাহ, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হসপিটাল ডা. মো. ফরিদ হোসেন মিয়াহ, স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি প্রফেসর ডা. আহমেদুল কবির প্রমুখ।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat